গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

টানা ৪৩ ম্যাচে স্পেনের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৬ এএম ২০২৬
টানা ৪৩ ম্যাচে স্পেনের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন।

চীনের শেনজেন শহরে এই প্রথমবারের মতো তিন দেশের রাষ্ট্রপ্রধান একসঙ্গে আলোচনায় মিলিত হবেন। সোমবার (১৬ নভেম্বর) বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বেইজিং।

এর আগে মস্কো ও ওয়াশিংটন বৈঠকের ঘোষণা দিয়েছিল। এবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন।

ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা নিয়ে তখন থেকেই কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চলছিল।

তবে তিন নেতার বৈঠকে ঠিক কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, সে বিষয়ে চীন এখনো বিস্তারিত জানায়নি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্প বৈঠকে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি তুলতে চান।

ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করতে পারেন তিনি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা কম বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এর আগে তিন নেতা বিভিন্ন সময়ে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হলেও এবারই প্রথম তারা একসঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছেন। ফলে আন্তর্জাতিক কূটনীতিতে বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর শি জিনপিং রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ৪০ বারের বেশি সাক্ষাৎ করেছেন। অন্যদিকে গত বছরের অক্টোবর থেকে ট্রাম্পের সঙ্গে তিনবার বৈঠক করেছেন শি। ট্রাম্প ও পুতিনও বিভিন্ন সময়ে একাধিকবার সাক্ষাৎ করেছেন।

এর মধ্যে ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় তাদের বৈঠক বিশেষভাবে উল্লেখযোগ্য।

সাংহাইভিত্তিক তথ্য বিশ্লেষণ ও আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান জেড-বেন অ্যাডভাইজার্সের ব্যবস্থাপনা পরিচালক পিটার আলেকজান্ডারের মতে, একই আলোচনার টেবিলে ট্রাম্প ও পুতিনকে আনতে পারা শি জিনপিংয়ের জন্য বড় ধরনের কূটনৈতিক সুবিধা তৈরি করবে।

এতে মূল আলোচনা শুরুর আগেই আন্তর্জাতিক অঙ্গনে চীনের অবস্থান শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে।

এদিকে চার দিনের এশিয়া সফরে সোমবার ওয়াশিংটন ডিসি ছেড়েছেন ট্রাম্প। সফরের শুরুতে ফিলিপাইনে যাত্রাবিরতি করার কথা রয়েছে তার। এরপর চীনের শেনজেনে এপেক সম্মেলনে যোগ দেবেন তিনি।

সেখানে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও মধ্যাহ্নভোজের পাশাপাশি পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

তিন পরাশক্তির রাষ্ট্রপ্রধানের এই নজিরবিহীন বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও চলমান ভূরাজনৈতিক সংকট নিয়ে কী আলোচনা হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

 

ডিসি/আপ্র/১৬/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

বল হাতে নিয়ে প্রথম ওভারেই ২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল
১৬ নভেম্বর ২০২৬

বল হাতে নিয়ে প্রথম ওভারেই ২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল

কিছুতেই কিছু হচ্ছিল না। মারকুয়েস আকারম্যান সেঞ্চুরি হাঁকালেন। জুবায়ের হামজাও ছুটে ‍যাচ্ছিলেন সেঞ্চুর...

পাকিস্তান অধিনায়কের স্বপ্নটা এখন আরও বড়
১৬ নভেম্বর ২০২৬

পাকিস্তান অধিনায়কের স্বপ্নটা এখন আরও বড়

 যেকোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠাই অনেক বড় প্রাপ্তি। তবে, পাকিস্তান অধিনায়ক আব্দুল্লাহ ইকবালের চ...

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লুকাকু
১৬ নভেম্বর ২০২৬

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লুকাকু

বেলজিয়াম জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না রোমেলু লুকাকুকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দি...

ফিফা র‍্যাংকিংয়ে পাঁচে উঠে ইতিহাস গড়ল মরক্কো
১৬ নভেম্বর ২০২৬

ফিফা র‍্যাংকিংয়ে পাঁচে উঠে ইতিহাস গড়ল মরক্কো

ফিফা পুরুষ ফুটবল র‍্যাংকিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। প্রথম আরব দেশ হিসেবে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই