গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্যালন দ’র জয়ে এমবাপের চেয়ে নিজেকে এগিয়ে রাখছেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০১ এএম ২০২৬
ব্যালন দ’র জয়ে এমবাপের চেয়ে নিজেকে এগিয়ে রাখছেন ইয়ামাল
ছবি

ছবি সংগৃহীত

ব্যালন দ’র জয়ের লড়াইয়ে কিলিয়ান এমবাপেকেই একমাত্র প্রতিদ্বন্দ্বী মনে করেন লামিন ইয়ামাল। এমনকি এই দ্বৈরথেও স্প্যানিশ তারকা যোগ্য মনে করছেন নিজেকেই। তার মতে, স্পেনের হয়ে বিশ্বকাপ জয় এবং বার্সেলোনার হয়ে লা লিগা জয়ের সাফল্যই তাকে এগিয়ে রাখবে প্রতিদ্বন্দ্বির চেয়ে। 

ব্যালন দ’র পুরস্কারের আগে বরাবরই আলোচনা ঝড় ওঠে, কে বেশি যোগ্য। তবে এবার সম্ভাব্য দাবিদারদের লড়াইও জমে ওঠার পথে। এমবাপে এর মধ্যে দুই দফায় বলেছেন, নিজেকেই তিনি সবচেয়ে উপযুক্ত মনে করেন। এবার একই দাবি নিয়ে উপস্থিত ইয়ামাল।


মুভিপাস্ট প্লাসের শেয়ার করা ভিডিওতে ইয়ামাল বললেন, দলীয় সাফল্যই তাকে এগিয়ে রাখবে এমবাপের চেয়ে। “আমি সত্যি বিশ্বাস করি যে, আমরা দুজনই এখন বিশ্বের সেরা। তবে আমি যা জিতেছি, সেসবের জন্য এ বছর আমিই এর (ব্যালন দ’র) যোগ্য। আমার যতটা মনে হয়, এমবাপে এবং আমিই এখন বিশ্বের সেরা দুজন। এটা আমার কাছে স্পষ্ট এবং যারা খেলা দেখেন, তারাও তা জানেন।” গত মৌসুমে বার্সেলোনার লা লিগা জয়ের অভিযানে লিগের সেরা ফুটবলারের স্বীকৃতি পান ইয়ামাল। 

বিশ্বকাপে যদিও প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি তিনি, তার পরও স্পেনের শিরোপা জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান। রেয়াল মাদ্রিদের হয়ে এমবাপের মৌসুম কেটেছে ট্রফিবিহীন। 

বিশ্বকাপেও ফ্রান্স সেমি-ফাইনালে হেরে যায় স্পেনের কাছে। তবে ব্যক্তিগত সাফল্যে এমবাপের মৌসুম কেটেছে দারুণ। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন তিনি। পরে বিশ্বকাপেও জিতে নেন গোল্ডেন বুট। এছাড়াও লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডও তিনি নিজের করে নেন। এমবাপে সম্প্রতি যুক্তি দেখান, ব্যক্তিগত পুরস্কারে ব্যক্তিগত পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া উচিত।


“আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি জিততে পারব। লোকে বলতে পারি, আমি (ক্লাব বা দেশের হয়ে) কোনো ট্রফি জিতিনি, কিন্তু এটি তো ব্যক্তিগত পুরস্কার। এটাও কখনও দেখিনি যে. কোনো ব্যালন দ’র পুরস্কারজয়ী সর্বসম্মতিক্রমে বিজয়ী হয়েছেন। মতপার্থক্য থাকেই। কেউ কি কখনও শতভাগ ভোট পেয়ে জিতেছে? 

এর মানে হলো, সবসময়ই এমন কেউ না কেউ থাকে, যে মনে করে বিজয়ী ফুটবলারটি আসলে এই পুরস্কারের যোগ্য ছিল না। ব্যক্তিগতভাবে আমার চেয়ে ভালো কেউ ছিল না। আমরা অর্জন নিয়ে কথা বলছিলাম। 

 

বড় প্রতিযোগিতাগুলোতে, যেখানে সব সেরা ফুটবলার থাকেন, সেখানে এতগুলো গোল করা এবং অবশ্যই বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে, প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া—এগুলোর তো ওজন আছে।” এবারের ব্যালন দ’র পুরস্কারজয়ীর নাম জানা যাবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে। গত বছর এটি জিতেছিলেন উসমান দেম্বেলে, ইয়ামাল হয়েছিলেন দ্বিতীয়, এমবাপে তৃতীয়।

ডিসি/আপ্র/১৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের
১৪ সেপ্টেম্বর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের

এমনিতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তলানিতে আছে পাকিস্তান। এজবাস্টন টেস্টে মন্থর ওভার রেটের...

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার
১৪ সেপ্টেম্বর ২০২৬

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার

প্রথমবারের মতো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে জায়গা পেয়েছেন চামিন্দা ভাস ও অমিত মিশ্রা। ক...

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি
১৪ সেপ্টেম্বর ২০২৬

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি

ম্যাচের শুরুর দিকেই ১০ জনের দলে পরিণত হলো ম্যানচেস্টার সিটি। ওই ধাক্কার পর আক্রমণে আর তাদের স্বরূপে...

কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন
১৪ সেপ্টেম্বর ২০২৬

কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন

বুন্ডেসলিগায় মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন হ্যারি কেইন। তার ওই গোলেই ঘরোয়া লিগে জয়ের পথে ফিরল বায়ার্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই