গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৩ এএম ২০২৬
টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে পারলেন জো রুট। তাতে একটি রেকর্ডের তালিকায় তিনি চূড়ায় উঠে গেলেন এককভাবে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে রুট পেছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি সাচিন টেন্ডুলকারকে। পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টে রান তাড়ায় অপরাজিত ৬২ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে তার ৬৯তম ফিফটি এটি। 

সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির (৫১) রেকর্ডধারী টেন্ডুলকার ২০০ ম্যাচে ৬৮টি ফিফটি নিয়ে শেষ করেন ক্যারিয়ার। তার চেয়ে ৩১ ম্যাচ কম খেলে রেকর্ডটি নিজের করে নিলেন রুট। হেডিংলিতে প্রথম টেস্টে ৬৬ রানের ইনিংসে টেন্ডুলকারের পাশে বসেছিলেন তিনি। এই তালিকায় তাদের পরে আছেন শিবনারাইন চান্দারপল (৬৬), অ্যালান বোর্ডার (৬৩), রাহুল দ্রাবিড় (৬৩) ও রিকি পন্টিং (৬২)।


টেস্টে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড এখনও টেন্ডুলকারের, ১১৯টি (৫১টি সেঞ্চুরি ও ৬৮টি ফিফটি)। এখানে দুই নম্বরে আছেন রুট, ১১০টি (৪১টি সেঞ্চুরি ও ৬৯টি ফিফটি)। জ্যাক ক্যালিস ও পন্টিংয়ের আছে ১০৩টি করে, দ্রাবিড়ের ৯৯টি। এ দিন প্রথম ব্যাটসম্যান হিসেবে এজবাস্টনে এক হাজার টেস্ট রানের মাইলফলকও স্পর্শ করেন রুট। এই মাঠে ১১ টেস্টে তার রান এখন এক হাজার ১৮। এখানে ১০ টেস্টে ৮৬৯ রান নিয়ে দুইয়ে আছেন অ্যালেস্টার কুক। 

ইংল্যান্ডের সফলতম ব্যাটসম্যান রুট এখন দেশের ভিন্ন চারটি ভেন্যুতে টেস্টে অন্তত হাজার রান করলেন। লর্ডসে তার রান দুই হাজার ২০৩, ম্যানচেস্টারে এক হাজার ১২৮, ওভালে এক হাজার ৫০। ভিন্ন চারটি ভেন্যুতে হাজার রান আছে আর কেবল ক্যালিস ও পন্টিংয়ের। এই সংস্করণে রুটের মোট রান এখন ১৪ হাজার ২৭৮। টেন্ডুলকারের রেকর্ড ১৫ হাজার ৯২১ রানের পেছনে ছুটছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

ডিসি/আপ্র/১৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

সাবালেঙ্কার হ্যাটট্রিক-স্বপ্ন গুঁড়িয়ে ইউএস ওপেন জিতলেন রিবাকিনা
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাবালেঙ্কার হ্যাটট্রিক-স্বপ্ন গুঁড়িয়ে ইউএস ওপেন জিতলেন রিবাকিনা

অ্যাঙ্কলের চোটের কারণে টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়েই ছিল অনিশ্চয়তা। সেই এলেনা রিবাকিনা সব শঙ্কা উড়...

এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
১৩ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৪-১ ব্যবধানে উড়িয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় শী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে