গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

রোনালদোর ৯৭৭তম গোল, আল-নাসরের বড় জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:২২ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:১৫ এএম ২০২৬
রোনালদোর ৯৭৭তম গোল, আল-নাসরের বড় জয়
ছবি

ছবি সংগৃহীত

পেশাদার ফুটবল ক্যারিয়ারের ২৫তম মৌসুমের শুরুতেই নিজের জাত চেনালেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিবাহোত্তর ছুটি ও বিশ্বকাপ পরবর্তী বিরতি কাটিয়ে মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ এই মহাতারকা। 

তাঁর ফেরার ম্যাচে আল-রিয়াদকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সৌদি প্রো লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আল-নাসর।


শুক্রবার রাতে আল-রিয়াদের ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুর একাদশে ছিলেন না ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

দলের নতুন কোচ অ্যাঞ্জে পোস্তেকোগ্লু তাকে প্রথমার্ধে বিশ্রামে রেখে বদলি হিসেবে নামানোর সিদ্ধান্ত নেন। রোনালদো মাঠে নামার আগেই আধিপত্য বিস্তার করে ৩-০ গোলে এগিয়ে যায় আল-নাসর। 

 

১৮তম মিনিটে আবদুল্লাহ আল-আমরি দলকে এগিয়ে নেওয়ার পর প্রথম অর্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান আনজেলো গ্যাব্রিয়েল। এরপর ৫৮তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন জোয়াও ফেলিক্স।


ম্যাচের ৬২তম মিনিটে বদলি হিসেবে মাঠে প্রবেশ করেন রোনালদো। মাঠে নামার মাত্র ২১ মিনিট পর, অর্থাৎ ম্যাচের ৮৩তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। 

 

আয়মান ইয়াহিয়ার নিচু ক্রস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে জয় নিশ্চিত করেন এই তারকা।


এই গোলের মাধ্যমে পেশাদার ফুটবলে টানা ২৫টি পৃথক মৌসুমে অন্তত একটি করে গোল করার এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো। ২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং লিসবনের হয়ে গোল শিকারের যে যাত্রা শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত। 

 

এর মাধ্যমে তিনি জ্লাতান ইব্রাহিমোভিচের টানা ২৪ মৌসুমে গোল করার রেকর্ডকে পেছনে ফেললেন।


একই সাথে এটি ছিল রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯৭৭তম অফিসিয়াল গোল, যা তাকে স্বপ্নের ১,০০০ গোলের মাইলফলকের আরও কাছাকাছি নিয়ে গেল। 

 

২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তাঁর ১৩০তম গোল। এ ছাড়া সৌদি প্রো লিগে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ১০৩টিতে, যা লিগটির পেশাদার যুগের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ।


এর আগে নতুন মৌসুমের লিগ উদ্বোধনী ম্যাচে আল-ফাতেহের বিপক্ষে ৩-০ গোলের জয় এবং কিংস কাপের ম্যাচে আল-দিরিয়াহর বিপক্ষে জয়ী খেলায় স্কোয়াডের বাইরে ছিলেন রোনালদো।

 আল-রিয়াদের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট ও ভালো গোল ব্যবধান নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আল-নাসর।

ডিসি/আপ্র/২২/০৮/২০২৮
 

সংশ্লিষ্ট খবর

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি
২২ আগস্ট ২০২৬

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি

আর্থিক অস্বচ্ছতা, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং বিসিবির ওপর লোকসানের বিপুল বোঝা পরিহার করে টুর্নামেন্টট...

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন
২২ আগস্ট ২০২৬

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন

ক্লাব ফুটবলে একই দলে খেলার পর জাতীয় দলের জার্সিতেও একসঙ্গে মাঠে নামার স্বপ্ন ছিল দুই ভাই রাসেল মাহমু...

ব্যস্ত মৌসুমের আগে রাবাদার চোট, প্রোটিয়া শিবিরে বড় দুর্ভাবনা
২২ আগস্ট ২০২৬

ব্যস্ত মৌসুমের আগে রাবাদার চোট, প্রোটিয়া শিবিরে বড় দুর্ভাবনা

সামনে আন্তর্জাতিক ক্রিকেটের বেশ ব্যস্ত সূচি। ঠিক এমন মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জন্য ভেসে...

শৈশবের ক্লাব লিভারপুল ছেড়ে ইতালির ইন্টার মিলানে কার্টিস জোন্স
২২ আগস্ট ২০২৬

শৈশবের ক্লাব লিভারপুল ছেড়ে ইতালির ইন্টার মিলানে কার্টিস জোন্স

ক্যারিয়ারে নতুন অধ্যায় সূচনার লক্ষ্যে শৈশবের প্রিয় ক্লাব লিভারপুলকে বিদায় জানালেন ইংলিশ মিডফিল্ডার ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই