গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪৩ এএম ২০২৬
অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো
ছবি

ক্রিশ্চিয়ানো রোনালদো

পেশাদার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, আগামী বছরেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন তিনি। 

 

৪১ বছর বয়সী পর্তুগাল অধিনায়ককে বিবেচনা করা হয় সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে। ২০০২ সালে স্পোর্তিংয়ের হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ, ইউভেন্তুস ও বর্তমান ক্লাব আল নাস্রের হয়ে অনেক শিরোপা জিতেছেন তিনি। 

পাঁচবারের ব্যালন দ’র জয়ী রোনালদো তার অর্জনের তালিকায় বিশ্বকাপ শিরোপা যোগ করতে পারেননি। গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয় তার দল পর্তুগাল। ফলে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কারটি তার অধরাই রয়ে যায়।


গত বছরের নভেম্বরে রোনালদো বলেছিলেন, ‘এক বা দুই বছর’ খেলা চালিয়ে যাওয়ার আশা করছেন তিনি। 

একই সঙ্গে নিশ্চিত করেছিলেন যে, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফুটবল থেকে ঠিক কবে অবসর নেবেন, তা যদিও নির্দিষ্ট করে বলতে রাজি হননি তিনি। তবে রেয়াল মাদ্রিদ কিংবদন্তি এখন বলছেন, ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি। 

 

লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’-এ রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে অবসরের ইঙ্গিত দেন রোনালদো। “হয়তো এটাই ফুটবলে আমার শেষ বছর (মৌসুম) এবং আমি এক অসাধারণ লেগ্যাসি রেখে যেতে চাই।” এক হাজার ক্যারিয়ার গোলের পথে ছুটছেন রোনালদো। 

 

দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে এই ফরোয়ার্ড ক্লাব ও দেশের হয়ে ৯৭৬টি গোল করেছেন। পর্তুগালে গত মঙ্গলবার জর্জিনা রদ্রিগেসের সঙ্গে ১০ বছরের সম্পর্ককে বিয়ের বন্ধনে রূপ দেন রোনালদো। এর একদিন পর, বৃহস্পতিবার আল নাস্রের অনুশীলনে ফেরেন তিনি। শনিবার আল ফাতেহর বিপক্ষে লড়াই দিয়ে সৌদি প্রো লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরুর ম্যাচে যদিও তাকে খেলায়নি দলটি।


আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদোর পেশাদার ফুটবল ক্যারিয়ারের ২৫তম মৌসুম এটি। অবসরের পর নানা উপায়ে সময় কাটাতে চান তিনি। 

 

“নিজেকে ব্যস্ত রাখার মতো এত কিছু করার আছে যে, আমি শুধু একটি বেছে নিতে পারব না। কারণ, ফুটবল (থেকে অবসর) বিশাল শূন্যতা তৈরি করতে পারে, তাই কেবল একটি দিয়ে নয়, বরং বিভিন্ন বিষয় দিয়ে তা পূরণ করতে হবে। 

 

এটা হবে আরও উপভোগ্য, আরও বেশি ভ্রমণ করা, প্যাডেল খেলা ও দেখা, যা আমি সত্যিই উপভোগ করি, আর আমি যা অর্জন করেছি বা আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করা চালিয়ে যাওয়া। 

 

কারণ, সর্বোপরি এই ২৫ বছর খুবই কঠিন ছিল।” আল নাস্র সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। ততদিনে তার বয়স হবে ৪২ বছর। এমন একটা সময়ে অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, যখন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও তার ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। 

 

বাবা হোর্হের মৃত্যুর পর গত বুধবার ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা বলেন, আর কতদিন খেলা চালিয়ে যাবেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ডিসি/আপ্র/১৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৩ অক্টোবর শুরু এনসিএল
১৬ সেপ্টেম্বর ২০২৬

৩ অক্টোবর শুরু এনসিএল

জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী...

উত্তর কোরিয়ার দুঃস্মৃতি ভুলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার দুঃস্মৃতি ভুলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ব্যবধানে হারের পর এবার দক্ষিণ কোরিয়ার মু...

এশিয়ান গেমসে খেলতে না পারায় রশিদ খানের আক্ষেপ
১৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে খেলতে না পারায় রশিদ খানের আক্ষেপ

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা লেগস্পিনার রশিদ খান। বল হাতে তার সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও নিজেকে ক...

শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পেল রেয়াল মাদ্রিদ
১৬ সেপ্টেম্বর ২০২৬

শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পেল রেয়াল মাদ্রিদ

দুই গোলে এগিয়ে গিয়েও শেষদিকে খেই হারিয়ে পয়েন্ট খোয়াতে বসেছিল রেয়াল মাদ্রিদ। অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে