গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মেনু

আসিয়ান কাপ বাদ দেওয়ায় ভারতীয় ফুটবল ফেডারেশনকে তোপ ভাইচুং ভুটিয়ার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩২ এএম ২০২৬
আসিয়ান কাপ বাদ দেওয়ায় ভারতীয় ফুটবল ফেডারেশনকে তোপ ভাইচুং ভুটিয়ার
ছবি

ছবি সংগৃহীত

ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে ব্রাজিলের বিপক্ষে ব্যয়বহুল এক প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়ায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তীব্র সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ফুটবলার ভাইচুং ভুটিয়া। 

 

দেশের ক্লাব ফুটবল যখন চরম আর্থিক সংকটের মুখে, তখন একটি একক প্রদর্শনী ম্যাচের জন্য আনুমানিক ৫০ থেকে ৭০ কোটি রুপি খরচের যৌক্তিকতা নিয়ে শুক্রবার বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গভীর অসন্তোষ প্রকাশ করেন তিনি। 

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারতের। তবে একই সময়ে (২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা উইন্ডোতে) আয়োজিত নতুন ফিফা স্বীকৃত টুর্নামেন্ট ‘ফিফা আসিয়ান কাপ’-এ অংশ নেওয়ার কথা থাকলেও তারিখের সংঘাত দেখিয়ে সেখান থেকে সরে আসে ভারত। 

 

ওই টুর্নামেন্টে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে ডিভিশন-১ গ্রুপ ‘এ’-তে রাখা হয়েছিল ভারতকে। ফেডারেশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভাইচুং ভুটিয়া বলেন, ‘ব্রাজিল যদি নিখরচায় কোনো প্রীতি ম্যাচ খেলতে আসত, তবে আমার কোনো আপত্তি থাকত না।
কিন্তু এই মুহূর্তে ৫০ থেকে ৭০ কোটি রুপি খরচ করে ব্রাজিলকে ভারতে এনে খেলানোর সময়টা একেবারেই ঠিক নয়। এটা পুরোপুরি ভুল সিদ্ধান্ত এবং ভুল অগ্রাধিকার।’ 

 

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে নিশানা করে ভুটিয়া অভিযোগ করেন, ফুটবল ফেডারেশন সরকার ও দেশের ফুটবলাঙ্গনকে পুরোপুরি বিভ্রান্ত করছে। তিনি বলেন, ‘যখন আইএসএল ক্লাবগুলো একের পর এক বন্ধ হওয়ার উপক্রম এবং আই-লিগের ক্লাবগুলো তাদের এন্ট্রি ফি দিতেই হিমশিম খাচ্ছে, তখন আপনারা ৫০-৭০ কোটি রুপি কেন খরচ করতে চান?’ 

 

সাম্প্রতিক সময়ে আইএসএলের দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ২০২৫-২৬ মৌসুমের লিগ বিলম্বে ও সংক্ষিপ্ত আকারে শুরু করতে হয়েছে। এমনকি অর্থ সংকটে টাটা স্টিল তাদের জামশেদপুর এফসি ফ্র্যাঞ্চাইজিটি প্রতীকী ১০০ রুপির বিনিময়ে চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করতে বাধ্য হয়েছে।


এমন পরিস্থিতিতে ভুটিয়া পরামর্শ দেন, এই বিপুল অর্থ অপচয় না করে ক্লাবগুলোকে সহায়তা করা উচিত। তিনি সাম্প্রতিক সময়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে জায়গা করে নেওয়া আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের কথা উল্লেখ করেন। 

 

স্পন্সর জটিলতায় ক্লাবটি অর্থসংকটে ভুগছে। ভাইচুং বলেন, ‘কল্যাণ কেন রাজ্য সরকারকে অনুরোধ করছেন না ইস্টবেঙ্গলকে ১০-২০ কোটি রুপি দিয়ে সাহায্য করতে? ইস্টবেঙ্গল যদি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে যায়, তবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসর কিংবা আল-ইত্তিহাদের মতো ক্লাবগুলো কোনো টাকা ছাড়াই এমনিতেই ভারতে খেলতে আসবে।’ 

 

ভারতের ক্রমাবনতিশীল র‌্যাংকিং (শীর্ষ ১০০ থেকে ১৪০-এ নেমে যাওয়া) নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, অদক্ষ এবং ফুটবল সম্পর্কে অজ্ঞ নেতৃত্বের কারণে ফুটবলে একের পর এক বিপর্যয় ঘটছে। 

চলতি বছরের শেষের দিকে ফেডারেশনের নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব এসে ভারতীয় ফুটবলকে আবার টেনে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

 

তবে ব্রাজিল ম্যাচ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দুটি প্রীতি ম্যাচের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভুটিয়া। 

 

৪-১৭ নভেম্বর অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের সঙ্গে সূচি মিললেও, সাফ টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়ে জাতীয় দলের নিউজিল্যান্ড সফর অব্যাহত রাখা যৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।

ডিসি/আপ্র/১৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইংল্যান্ড ছেড়ে স্প্যানিশ ফুটবলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার
১৫ আগস্ট ২০২৬

ইংল্যান্ড ছেড়ে স্প্যানিশ ফুটবলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার

টটেনহ্যাম হটস্পারকে বিদায় জানিয়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ক...

বিদায়ের ঘোষণা দিলেন ইতালির ইউরোজয়ী ফরোয়ার্ড
১৫ আগস্ট ২০২৬

বিদায়ের ঘোষণা দিলেন ইতালির ইউরোজয়ী ফরোয়ার্ড

সেরা সময় অতীত হয়ে গেছে অনেক আগেই। পারফরম্যান্সে ভাটার টানও চলছিল। ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ ছিল অনিশ...

মেসির বাবা হারানোর পর মায়ামি কোচের বিশেষ অনুরোধ
১৫ আগস্ট ২০২৬

মেসির বাবা হারানোর পর মায়ামি কোচের বিশেষ অনুরোধ

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শোকে আচ্ছন্ন লিওনেল মেসি। দীর্ঘদিনের এজেন্ট ও সঙ্গীকে হারিয়ে অবসরের ইঙ্...

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবার ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লো
১৫ আগস্ট ২০২৬

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবার ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লো

ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেটেও যেন নিজেদের নামটা নতুন করে লিখছে স্পেন। আর্জেন্টিনাকে হারি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে