গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

পঞ্চগড়ে আলামিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেফতার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

প্রকাশিত: ১৩:৪৪ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৪৭ এএম ২০২৬
পঞ্চগড়ে আলামিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেফতার
ছবি

নাঈমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তা

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাঈমুজ্জামান ভূঁইয়া পঞ্চগড় এলাকায় অবস্থান করছেন-এমন তথ্য পায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে তার অবস্থান শনাক্তের পর পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

পরে ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সহায়তায় পুলিশের দলটি জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায়। একপর্যায়ে সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আদালতে সোপর্দ করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, আলামিনকে গুম ও হত্যার মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, আলামিন হত্যাকাণ্ডের ঘটনায় নাঈমুজ্জামান ভূঁইয়াকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পঞ্চগড় সদর থানায় ওই হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাঈমুজ্জামান ভূঁইয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সানা/আপ্র/৬/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ নেতা
০৫ অক্টোবর ২০২৬

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ নেতা

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির তিন সদস্...

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
০৫ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা...

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ
০৩ অক্টোবর ২০২৬

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে আমরা...

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির হওয়ার পর প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগ করার কারণে ফাঁসি হলেও দল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে