গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

সার্ক বাংলাদেশের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ হাতিয়ার: প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৮ এএম ২০২৬
সার্ক বাংলাদেশের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ হাতিয়ার: প্রতিমন্ত্রী
ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ -ছবি সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সার্ক বাংলাদেশের কাছে শুধু ঐতিহাসিক উত্তরাধিকার নয়, বরং ভবিষ্যৎ কূটনৈতিক ও উন্নয়ন কৌশলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বিশ্বাস পুনঃস্থাপন ও আঞ্চলিক সংহতি নবায়ন: সার্ককে পুনরুজ্জীবিত করার পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সার্ক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কূটনৈতিক উত্তরাধিকার, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই দৃষ্টিভঙ্গি আজও প্রাসঙ্গিক এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ কেবল একটি স্লোগান নয়, বরং এমন একটি আঞ্চলিক সম্পর্ক গড়ে তোলার কৌশল, যা দেশের নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু স্থিতিস্থাপকতা, খাদ্য নিরাপত্তা ও বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করবে।

তিনি উল্লেখ করেন, সার্ক রাজনৈতিকভাবে সীমাবদ্ধ হলেও প্রাতিষ্ঠানিকভাবে এখনো কার্যকর। এর সচিবালয়, বিশেষায়িত সংস্থা ও প্রযুক্তিগত নেটওয়ার্কগুলো সক্রিয় রয়েছে। তবে রাজনৈতিক অনাস্থা, দ্বিপক্ষীয় বিরোধ ও আঞ্চলিক উত্তেজনা সংস্থাটির অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে।

শামা ওবায়েদ বলেন, দক্ষিণ এশিয়া ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ হলেও রাজনৈতিকভাবে বিভক্ত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। এই ব্যবধান কমাতে হলে রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক সংস্কার-উভয়ই জরুরি।

তিনি আরো বলেন, সার্ক এমন একটি প্ল্যাটফর্ম হতে পারে যেখানে ছোট দেশগুলো সম্মিলিতভাবে কণ্ঠস্বর পাবে, এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে অভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা রাষ্ট্রদূত তারিক এ করিম। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিলোয় রঞ্জন বিশ্বাস এবং সাবেক পররাষ্ট্রসচিব মো. শামসুল হকসহ বিভিন্ন বিশ্লেষক ও কূটনীতিকরা।
সানা/আপ্র/৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর
১৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব ব...

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার
১৫ অক্টোবর ২০২৬

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার

ঢাকার ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে চড়-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় মারধরকারী খালিদ হাস...

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রভাবে সৌদি আরবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর)...

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর
১৫ অক্টোবর ২০২৬

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত যাবে। আগামী ২৬ অক্টোবর থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে