গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ফখরুলের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০০:২৬ এএম ২০২৬
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ফখরুলের
ছবি

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আত্মনির্ভরশীল মানসিকতা গড়ে তুলতে হবে। সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে দুর্নীতিকে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে।’’ তিনি বলেন, গ্রামাঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার সড়ক, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়, জনগণের আয় বৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করাও জরুরি।

সকালে রাজধানীর সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আরেকটি আলোচনায় অংশ নেন মন্ত্রী। পরে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন দপ্তর ও সংস্থার স্টল পরিদর্শন করেন এবং র‌্যালিতে অংশ নেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ হলেও সরকারের লক্ষ্য দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ে দারিদ্র্য বিমোচন ও কৃষি উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন। পাশাপাশি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে আধুনিক ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার গ্রামীণ উন্নয়নকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সমন্বয় করে এগিয়ে নিচ্ছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও উৎপাদনশীল বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্মরণিকা প্রকাশ করা হয় এবং সফল উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সানা/কেএমএএ/আপ্র/৬/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিকে ‘জ্বালানির অপচয়’ ও ‘জনগণের ভোগান্তির’ কারণ হিসেবে মন্তব্য করেছেন ম...

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন
০৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকলেও জাতীয় সংসদ ও বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ আছে—এমন মন্তব্য ক...

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে