গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

মেহেরপুরে চাকরি জাতীয়করণ ও বেতন বৃদ্ধির দাবিতে পোস্ট অফিস কর্মচারীদের কর্মবিরতি

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২১:৪৭ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:০৮ এএম ২০২৬
মেহেরপুরে চাকরি জাতীয়করণ ও বেতন বৃদ্ধির দাবিতে পোস্ট অফিস কর্মচারীদের কর্মবিরতি
ছবি

ছবি প্রতিনিধি

এস  এ  খান শিল্টু: চাকরি জাতীয়করণ ও বেতন কাঠামো সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন মেহেরপুর জেলার শাখা পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এতে জেলার পোস্টাল সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ২৯টি শাখা পোস্ট অফিসের কর্মীরা প্রধান ডাকঘরের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মবিরতি পালন করেন।

মেহেরপুর জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান বলেন, জেলার ২৯টি শাখা পোস্ট অফিসে ৭৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও তাদের বর্তমান বেতন অত্যন্ত অপ্রতুল। চাকরি জাতীয়করণ এবং বেতন কাঠামোর যৌক্তিক সংস্কার এখন সময়ের দাবি।

তিনি জানান, বর্তমানে শাখা পোস্টমাস্টারের বেতন ৪ হাজার ৪৬০ টাকা, পোস্টম্যানের ৪ হাজার ৩৫৪ টাকা, রানারের ৪ হাজার ২৭৭ টাকা এবং নৈশপ্রহরীর বেতন ৪ হাজার টাকা।

কাথুলি শাখা পোস্ট অফিসের এডি পোস্টমাস্টার জানান, ১৯৭৯ সালে চাকরিতে যোগ দেওয়ার সময় তার বেতন ছিল ৭০ টাকা। দীর্ঘ ৪৭ বছর পর বর্তমানে তা ৪ হাজার ৪৬০ টাকায় দাঁড়িয়েছে, যা দিয়ে সংসার চালানো কঠিন।

জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম রেজা বলেন, অন্যান্য পেশায় আয়ের তুলনায় তাদের বেতন অনেক কম। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সানা/আপ্র/৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মানিক, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন
২৪ আগস্ট ২০২৬

ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মানিক, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার রুলদহ গ্রামের আরশেদ আলী সরকারের ছেলে মো. মানিক সরক...

তালা ভেঙে কারখানা উচ্ছেদের অভিযোগ, ক্ষতি ২ কোটি টাকা
২৪ আগস্ট ২০২৬

তালা ভেঙে কারখানা উচ্ছেদের অভিযোগ, ক্ষতি ২ কোটি টাকা

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কারখানার তালা ভেঙে ভেতরে থাকা কোটি টাকার যন্ত্রপাতি, কাঁচামাল ও তৈরি পণ...

‘পানি পানি’ বলে আর্তনাদ, ফ্ল্যাটে মিলল গৃহবধূর মরদেহ
২৪ আগস্ট ২০২৬

‘পানি পানি’ বলে আর্তনাদ, ফ্ল্যাটে মিলল গৃহবধূর মরদেহ

সুজাউদ্দৌলা সুজন: জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে ইসরাত জা...

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
২৪ আগস্ট ২০২৬

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

এস এ খান শিল্টু: মেহেরপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে