গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচারই অগ্রাধিকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৪৩ এএম ২০২৬
প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচারই অগ্রাধিকার
ছবি

ছবি সংগৃহীত

প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, আইন প্রয়োগ ও শাস্তির বিধান কার্যকর রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

সোমবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া বিষয়ে কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে আয়োজিত পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে অন্যায়-অবিচারের শিকার হয়েছেন, কিন্তু তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। বরং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করেছেন। অপরাধের ধরন অনুযায়ী সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, অতীতে বহু মানুষ স্বজন হারিয়েও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন এবং বছরের পর বছর বিচারপ্রার্থী হয়ে থাকতে হয়েছে। বর্তমান সরকার সেই বঞ্চনার অবসান ঘটিয়ে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে কাজ করছে।

আইন সংস্কার প্রসঙ্গে চিফ হুইপ বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে উন্নয়ন সহযোগীদের মতামতকে সরকার স্বাগত জানায়। নাগরিক অধিকার সুরক্ষা ও জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, সুইডেনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, জাতিসংঘ ও ইউএনডিপি প্রতিনিধিসহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৭/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে শিক্ষক স্বামীর থাপ্পড়, বিভাগীয় মামলার প্রস্তুতি
০৭ অক্টোবর ২০২৬

বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে শিক্ষক স্বামীর থাপ্পড়, বিভাগীয় মামলার প্রস্তুতি

নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার...

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
০৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি-ভিডিও ধারণ, স্ক...

দক্ষিণ এশিয়ায় ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী বাংলাদেশের কারাগারে
০৭ অক্টোবর ২০২৬

দক্ষিণ এশিয়ায় ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী বাংলাদেশের কারাগারে

বাংলাদেশের কারাগারে থাকা মোট বন্দীর ৬৬ দশমিক ৯ শতাংশ বিচারপূর্ব বন্দী। অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ বন্...

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে ব্যবস্থা নেবে সরকার
০৭ অক্টোবর ২০২৬

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে ব্যবস্থা নেবে সরকার

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতার মধ্যেও দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই