গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

পল্লবীর ‘ভইরা-দে’ গ্রুপের আরো পাঁচ সদস্য গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৫৭ এএম ২০২৬
পল্লবীর ‘ভইরা-দে’ গ্রুপের আরো পাঁচ সদস্য গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সক্রিয় কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরো পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এ নিয়ে পৃথক অভিযানে গ্রুপটির মোট ১০ সদস্য গ্রেফতার হয়েছেন।

সোমবার (৬ জুলাই) র‌্যাব-৪-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার রাতে পল্লবীর অ্যাভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) ও শাহা পরানকে (২৩) গ্রেফতার করা হয়। তাঁরা পল্লবীতে সক্রিয় ‘ভইরা-দে গ্রুপের’ সদস্য। রজ্জব ও মেহেদী এই গ্রুপের নেতা আশিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

র‌্যাব জানায়, সম্প্রতি গ্রুপটির সদস্যরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতার মেহেদীর বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা রয়েছে। আলফাজের বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সোহেলের বিরুদ্ধেও পল্লবী থানায় একটি মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, এর আগে ৪ জুলাই ও ১৭ জুন পৃথক অভিযানে একই গ্রুপের সদস্য পারভেজ, টান আকাশ, শিশির আহম্মেদ ইমন, আবদুল্লাহ ও আল আমিনকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে এ পর্যন্ত ‘ভইরা-দে গ্রুপের’ ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/৬/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিস্কুটের ওজনে গরমিল, নাবিস্কোকে দুই লাখ টাকা জরিমানা
০৩ আগস্ট ২০২৬

বিস্কুটের ওজনে গরমিল, নাবিস্কোকে দুই লাখ টাকা জরিমানা

মোড়কে উল্লেখ করা ওজনের তুলনায় কম পণ্য দেওয়ার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটে...

ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা, লুট স্বর্ণ-টাকা
০১ আগস্ট ২০২৬

ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা, লুট স্বর্ণ-টাকা

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে ঘরে ঢুকে এক নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যার অভিযোগ...

বাংলাদেশে গ্যাং পরিচালনার নেতৃত্বে থাকা ইমনের আধার কার্ডে নাম ছিল আজাহার
৩০ জুলাই ২০২৬

বাংলাদেশে গ্যাং পরিচালনার নেতৃত্বে থাকা ইমনের আধার কার্ডে নাম ছিল আজাহার

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদ গ্যাংয়ের বাংলাদ...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে পাঁচ সহযোগীসহ যশোর থেকে গ্রেফতার কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই