গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

খাতায় ২৩৬ শিক্ষার্থী, জামালপুরের মাদ্রাসায় উপস্থিতি মাত্র ১১

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫০ এএম ২০২৬
খাতায় ২৩৬ শিক্ষার্থী, জামালপুরের মাদ্রাসায় উপস্থিতি মাত্র ১১
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুর সদর উপজেলার সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী উপস্থিতি নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। কাগজে-কলমে শিক্ষার্থী ২৩৬ জন থাকলেও সরেজমিনে গিয়ে পাওয়া গেছে মাত্র ১১ জনকে। অথচ প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা চালু রয়েছে। হাজিরা খাতায় নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি দেখানো হলেও বাস্তব চিত্রের সঙ্গে এর কোনো মিল নেই বলে অভিযোগ স্থানীয়দের।

অনুসন্ধানে জানা যায়, ১৯৯৩ সালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের পাইকারবাড়ী উত্তরপাড়া এলাকায় নদীর তীরে সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবী মো. জাহাঙ্গীর আলমের অর্থায়নে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০১ সালে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘদিন সুনামের সঙ্গে পরিচালিত হলেও বর্তমানে শিক্ষার্থী সংকটসহ নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম প্রশ্নের মুখে পড়েছে।

সম্প্রতি সরেজমিনে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, শিক্ষার্থী উপস্থিতির চিত্র অত্যন্ত হতাশাজনক। কাগজে-কলমে ২৩৬ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও সেদিন উপস্থিত ছিল মাত্র ১১ জন। অথচ হাজিরা খাতায় নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, মাদ্রাসায় নিয়মিত ও মানসম্মত পাঠদান না হওয়ায় অভিভাবকরা তাঁদের মেয়েদের সেখানে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন। ফলে দিন দিন শিক্ষার্থী কমছে। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মান ও ব্যবস্থাপনা নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

মাদ্রাসাটিতে বর্তমানে ১৪ জন শিক্ষক ও পাঁচজন কর্মচারীসহ মোট ১৯টি পদ রয়েছে। নিয়মিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণের পরও শিক্ষার্থীদের উপস্থিতি এত কম কেন এবং হাজিরা খাতায় প্রকৃত উপস্থিতির প্রতিফলন না থাকার অভিযোগের সত্যতা কতটুকু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুবুর রহমান মল্লিক বলেন, এলাকায় কিছু লোকের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম হয়।

এদিকে সরকারি কোষাগার থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের বিপরীতে শিক্ষার্থীদের এমন নগণ্য উপস্থিতি এবং হাজিরা খাতায় অনিয়মের অভিযোগকে জনস্বার্থবিরোধী বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা এবং প্রতিষ্ঠানের হারানো সুনাম ফিরিয়ে আনতে দ্রুত নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
সানা/ডিসি/আপ্র/১০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবুলের ওপর হামলা
১০ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবুলের ওপর হামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার স...

১৬ অসহায় পরিবারকে বিনামূল্যে ৩২টি ছাগল বিতরণ
১০ নভেম্বর ২০২৬

১৬ অসহায় পরিবারকে বিনামূল্যে ৩২টি ছাগল বিতরণ

অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার রঘুরামপুরে অসহায় ১৬টি পরিবারের মধ্যে বিনামূল্যে...

গৃহবধূ হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
১০ নভেম্বর ২০২৬

গৃহবধূ হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড

আশরাফুল ইসলাম রাজন, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যা মামলায় সাতজনকে যাবজ...

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, প্রেমের সম্পর্ক নিয়ে নতুন তথ্য
১০ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, প্রেমের সম্পর্ক নিয়ে নতুন তথ্য

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা মমোকে ছুরিকাঘাতের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। দীর্ঘদিনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই