গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

স্বর্ণালংকার জিম্মা ঘিরে সাবেক দম্পতির বিরোধ

জেলা প্রতিনিধি, বগুড়া

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ২১:৫০ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৪৯ এএম ২০২৬
স্বর্ণালংকার জিম্মা ঘিরে সাবেক দম্পতির বিরোধ
ছবি

ছবি সংগৃহীত

আজাদুর রহমান: বগুড়ায় পারিবারিক মামলায় উদ্ধার হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ আদালতের নির্দেশে বাদীর জিম্মায় দেওয়া হলেও এসব সম্পদের মালিকানা নিয়ে সাবেক স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

আজাদুর রহমান, বগুড়া থেকে জানান, মামলার বাদী সাজু সরকার (৪০) বগুড়া সদর থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন, ২০১০ সালে ইসলামী শরিয়াহ মোতাবেক তার সঙ্গে আরিফা আক্তার মিশু (৩২)-এর বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

এজাহার অনুযায়ী, প্রায় এক বছর ধরে স্ত্রী আরিফা আক্তার মিশু নায়ন (৩৮) নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন সাজু সরকার। পরে গত ৬ এপ্রিল ২০২৬ তিনি কর্মস্থলে থাকা অবস্থায় স্ত্রী বাসা থেকে ১০ লাখ টাকা নগদ, প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও দামী কাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যান বলে দাবি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই রাজিব তদন্তের একপর্যায়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করে আদালতে জমা দেন। পরে আদালতের নির্দেশে এসব আলামত মামলার বাদী সাজু সরকারের জিম্মায় দেওয়া হয়।

অন্যদিকে, আরিফা আক্তার মিশু দাবি করেন, মামলায় তাকে ও তার বর্তমান স্বামীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে যে স্বর্ণালংকারকে চুরির মাল বলে উল্লেখ করা হয়েছে, সেগুলো তার নিজের অর্থে কেনা।

তিনি জানান, স্বর্ণালংকার কেনার দোকানের ক্রয় রসিদ (মেমো) তার নিজের নামে রয়েছে, যা তার মালিকানার প্রমাণ হিসেবে তিনি উপস্থাপন করেছেন। আদালতের মাধ্যমে স্বর্ণালংকার বাদীর জিম্মায় দেওয়া হলেও তিনি প্রকৃত মালিকানা দাবি করে আইনি প্রতিকার চেয়েছেন।
সানা/আপ্র/৬/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে
০৮ অক্টোবর ২০২৬

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে

ফেনীর বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায়। কোথাও কোথাও এর চ...

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
০৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্ব...

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই