গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

সাবেক সচিব জাহাংগীর গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ১৩:২৯ এএম ২০২৬
সাবেক সচিব জাহাংগীর গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জাহাংগীর আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাংগীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিপন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গত ১১ মে এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন জাহাংগীর আলমকে গ্রেফতারের আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য রাখেন।

আজ (বুধবার) শুনানিকালে জাহাংগীর আলমকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আক্রমণ করে এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। আসামিদের ছোড়া গুলি রিপনের শরীরে লাগে। তাকে উদ্ধার করে লোকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। 

তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট রিপন মারা যান।

এরপর ২৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।

উল্লেখ্য, ১২তম জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন জাহাঙ্গীর আলম। নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

এসি/আপ্র/১৩/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
২৬ আগস্ট ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানম...

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
২৬ আগস্ট ২০২৬

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক ম...

এবার দেশজুড়ে বিদ্যুৎ নিয়ে সুখবর
২৬ আগস্ট ২০২৬

এবার দেশজুড়ে বিদ্যুৎ নিয়ে সুখবর

জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ, সঞ্চালন ও গ্রিডের সীমাবদ্ধতা এবং দ...

সম্পর্ক মেরামতে অর্থনীতিকে সেতু করছে ঢাকা-দিল্লি
২৬ আগস্ট ২০২৬

সম্পর্ক মেরামতে অর্থনীতিকে সেতু করছে ঢাকা-দিল্লি

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে অর্থনৈতিক সহযোগিতাকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই