গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:২১ এএম ২০২৬
রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন
ছবি

৯ নভেম্বর সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম্বর সোমবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর আহ্বান করা প্রথম সংসদ অধিবেশন।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।

গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগের দিন সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের আগে গত ১১ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ২৭ আগস্ট শুরু হওয়া ওই অধিবেশন চলে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে সংসদের নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়। অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তৃতীয় অধিবেশনে ছয়টি বিল উত্থাপন করা হয় এবং ছয়টি বিল পাস হয়। এ ছাড়া ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

ওই অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য সংসদ সদস্যরা ১৪৪টি প্রশ্ন জমা দেন। এর মধ্যে ১৫টির উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়ে ২ হাজার ৬৭৬টি প্রশ্ন। এর মধ্যে ১ হাজার ৬৭৮টির উত্তর দেওয়া হয়।

এর আগে গত ৭ জুন শুরু হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন। ১৫ জুলাই শেষ হওয়া ওই অধিবেশন চলে ২৬ কার্যদিবস। এতে ১০টি সরকারি বিল পাস হয়। ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয় এবং ৩০ জুন তা পাস হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১২ মার্চ। ৩০ এপ্রিল শেষ হওয়া ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস হয়।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদের অধিবেশন আহ্বান করেন। অধিবেশনের প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণের দায়িত্বও তাঁর। সংবিধানে নির্ধারিত বিশেষ পরিস্থিতি ছাড়া সাধারণভাবে সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না।

সেই হিসাবে তৃতীয় অধিবেশন শেষ হওয়ার ৬০ দিন পর আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
সানা/আপ্র/১৪/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলা-অবরোধে বিপর্যস্ত জনজীবন, সহিংসতায় দুই প্রাণহানি
২৯ নভেম্বর ২০২৬

হামলা-অবরোধে বিপর্যস্ত জনজীবন, সহিংসতায় দুই প্রাণহানি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাত থেকে রোবব...

গঙ্গা চুক্তি ও প্রত্যর্পণ নিয়ে ভারতের জবাব প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
২৯ নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি ও প্রত্যর্পণ নিয়ে ভারতের জবাব প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন এবং ভারতে অবস্থানরত পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের...

সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি
২৯ নভেম্বর ২০২৬

সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা...

তিন বছর পর ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ
২৯ নভেম্বর ২০২৬

তিন বছর পর ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

দীর্ঘ তিন বছরের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে