গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত নয়, তবু বছরের শুরুতেই স্থানীয় ভোট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২৭ এএম ২০২৬
আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত নয়, তবু বছরের শুরুতেই স্থানীয় ভোট
ছবি

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতির সময় দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার অনুরোধ জানিয়েছেন তিনি। তবে আগামী বছরের শুরুর দিকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন সেলিম রেজা হাবিব।

স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনের তুলনায় বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের নির্বাচন পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি প্রয়োজন, তা এখনো পুরোপুরি নেই।”

তবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের প্রথম দিকেই নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, “আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকেই এই নির্বাচন হবে।”

স্থানীয় নির্বাচনে ঝুঁকির কারণ ব্যাখ্যা করে সংসদীয় কমিটির সভাপতি বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব বিস্তারের চেষ্টা বেশি থাকে। স্থানীয় নির্বাচনে নয়টি ওয়ার্ডের সদস্য, তিনটি সংরক্ষিত নারী আসনের সদস্য এবং চেয়ারম্যান পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশি তৎপর থাকতে হয়।

সেলিম রেজা হাবিব জানান, বৈঠকে সরকারি ও বিরোধী দলের সদস্যরা যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন।

এদিকে বৈঠকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া ‘অপ্রয়োজনীয়’ প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
সানা/আপ্র/১১/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
১১ অক্টোবর ২০২৬

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত বাংলাদেশিদের...

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, ঢাকার পাঁচ ফ্লাইট বাতিল
১১ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, ঢাকার পাঁচ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ...

কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আহ্বান
১১ অক্টোবর ২০২৬

কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আহ্ব...

কন্যাশিশুর অধিকার, মর্যাদা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা...

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল হয়েছে পরমাণু বিক্রিয়া
১১ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল হয়েছে পরমাণু বিক্রিয়া

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে