গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

সাড়ে ৬ লাখ জেলে পরিবার পেল বড় সুখবর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৫৩ এএম ২০২৬
সাড়ে ৬ লাখ জেলে পরিবার পেল বড় সুখবর
ছবি

ছবি সংগৃহীত

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারগুলোর জন্য ১ হাজার ৬৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। দেশের ৩৮ জেলার ১৬৮টি উপজেলার ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারকে মানবিক সহায়তা হিসেবে এসব চাল দেওয়া হবে। পরিবারপ্রতি বরাদ্দ রাখা হয়েছে ২৫ কেজি করে চাল।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে গত ২৮ সেপ্টেম্বর জারি করা এক সরকারি আদেশে এ বরাদ্দ দেওয়া হয়।

সরকারি আদেশ অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন, অর্থাৎ ৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট জেলেরা ইলিশ আহরণ থেকে বিরত থাকবেন। এ সময়ে তাদের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের এসব চাল বিতরণ করা হবে।

বরাদ্দের তালিকায় ঢাকা বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের ইলিশ আহরণ-সংশ্লিষ্ট বিভিন্ন জেলার জেলে পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখযোগ্য বরাদ্দের মধ্যে শরীয়তপুরে ২৬ হাজার ১২৯টি পরিবারকে ৬৫৩ দশমিক ২২৫ মেট্রিক টন, মানিকগঞ্জে ৯ হাজার ২৬২টি পরিবারকে ২৩১ দশমিক ৫৫ মেট্রিক টন এবং রাজবাড়ীতে ৫ হাজার ৫৯২টি পরিবারকে ১৩৯ দশমিক ৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগের জন্য মোট ১৯ হাজার ৪১১টি জেলে পরিবারের অনুকূলে ৪৮৫ দশমিক ২৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পাবনায় ৩ হাজার ৫০০টি পরিবারকে ৮৭ দশমিক ৫ মেট্রিক টন, বগুড়ায় ১ হাজার ৮৯০টি পরিবারকে ৪৭ দশমিক ২৫ মেট্রিক টন এবং নাটোরে ৭৫০টি পরিবারকে ১৮ দশমিক ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধার মোট ১৬ হাজার ১২৬টি জেলে পরিবারের জন্য ৪০৩ দশমিক ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৯ হাজার ৬১৬টি পরিবারকে ২৪০ দশমিক ৪ মেট্রিক টন এবং গাইবান্ধায় ৬ হাজার ৫১০টি পরিবারকে ১৬২ দশমিক ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ রয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জেলা প্রশাসকদের বরাদ্দ পাওয়া ভিজিএফের চাল নির্বাচিত ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে বিতরণ করতে হবে। ৭ অক্টোবরের মধ্যে চাল উত্তোলন ও বিতরণ সম্পন্ন করে নিরীক্ষার জন্য হিসাব সংরক্ষণ করতে হবে।

সময়ের স্বল্পতার কারণে জেলা প্রশাসকদের বরাদ্দ পাওয়ার এক কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে উপ-বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপ-বরাদ্দ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুকূলে ছাড়পত্র দেওয়ার কথা বলা হয়েছে।

বিতরণের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বা তাঁর প্রতিনিধি এবং ট্যাগ কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিবন্ধিত বা কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে ভিজিএফের চাল দেওয়া যাবে না বলেও সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে ইলিশ আহরণ নিষিদ্ধকাল শুরুর আগে, অর্থাৎ ৮ অক্টোবরের মধ্যে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন করতে হবে।

বিতরণ শেষে ১০ কার্যদিবসের মধ্যে প্রকৃত বিতরণ করা ভিজিএফের বিবরণী মৎস্য অধিদপ্তরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গঙ্গার পানি বণ্টন চুক্তির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন
২৩ নভেম্বর ২০২৬

গঙ্গার পানি বণ্টন চুক্তির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন

১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন-সংক্রান্ত ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন...

বিএনপি সরকারের সময়ে প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
২৩ নভেম্বর ২০২৬

বিএনপি সরকারের সময়ে প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় সরকারপ্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্...

নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় পাহারার নির্দেশ রিজভীর
২২ নভেম্বর ২০২৬

নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় পাহারার নির্দেশ রিজভীর

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত...

পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন প্রতিমন্ত্রী
২২ নভেম্বর ২০২৬

পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন প্রতিমন্ত্রী

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই