গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আদাবরে বাড়ি দখলের চেষ্টায় হামলা, গুলিতে আহত ২ গ্রেফতার ১০

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৩ এএম ২০২৬
আদাবরে বাড়ি দখলের চেষ্টায় হামলা, গুলিতে আহত ২ গ্রেফতার ১০
ছবি

আহত দুজনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে -ছবি সংগৃহীত

রাজধানীর আদাবরে জমি নিয়ে বিরোধের জেরে একটি ভবন দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন। পরে আহত দুজনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আদাবর থানা-পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন খেলার মাঠের পেছনে খালপাড়ের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আসামিদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে ৭ থেকে ৮ জনকে দেখে তাঁদের গ্রেফতারের চেষ্টা করা হলে তাঁরা চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন। তখন আত্মরক্ষার্থে অভিযানে থাকা এক পুলিশ সদস্য তাঁর হাতে থাকা বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন।

গুলিতে রাজিব হাওলাদার (৩০) ও সাগর ওরফে ছোট বিগার (২৪) পায়ে গুলিবিদ্ধ হন। তাঁদের সঙ্গে শাকিব (২৩) ও রাশেদ (২৪)কেও গ্রেফতার করা হয়। আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় অন্যরা পালিয়ে যায়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চলছিল। খালপাড়ে কয়েকজনের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। আসামিরা চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়।

পুলিশ জানায়, গ্রেফতার সাগরের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। রাজিব মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে।

এর আগে শনিবার সকালে আদাবরের শেখেরটেক এলাকার শ্যামলী হাউজিংয়ের প্রথম প্রকল্পের ৬ নম্বর সড়কের একটি বাড়ির ফটক, জানালা ও নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ২০ থেকে ২৫ জনের একটি দল। ভবন মালিকের স্বজনদের অভিযোগ, হামলাকারীদের হাতে চাপাতি, রামদা ও পিস্তল ছিল। হামলার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেও তাৎক্ষণিক পুলিশি সহায়তা পাওয়া যায়নি বলে তাঁদের অভিযোগ।

ভবন মালিকের স্বজনদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় খোরশেদ আলম নামের এক ব্যক্তি একইভাবে ভবনটি দখল করেছিলেন। পরে আদালত ও পুলিশের বিভিন্ন পর্যায়ে আইনি প্রক্রিয়া শেষে গত ১২ মার্চ মালিকেরা ভবনটির দখল ফিরে পান। কয়েক মাসের মধ্যেই আবার সেখানে হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনা পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে মুখে মাস্ক পরা একজনকে মোবাইল ফোনে কথা বলতে এবং পরে অস্ত্র হাতে একদল তরুণকে বাড়িটির তিনটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখা যায়। এরপর তারা জানালা ও প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ আদাবর থানায় লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগের ভিত্তিতে করা মামলায় আগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল। রাতের অভিযানে আরো চারজন গ্রেফতারের পর মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। পুলিশ বলছে, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


সানা/ডিসি/আপ্র/২৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চ...

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন হা...

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’
২৯ সেপ্টেম্বর ২০২৬

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সীমিত পরিসরে আবারো...

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
২৯ সেপ্টেম্বর ২০২৬

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অসংক্রামক রোগের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে