গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আসামির মোবাইল বন্ধ, পেছালো ফারুকী হত্যা মামলার শুনানি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:২২ এএম ২০২৬
আসামির মোবাইল বন্ধ, পেছালো ফারুকী হত্যা মামলার শুনানি
ছবি

ইসলামী অনুষ্ঠান উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী -ফাইল ছবি

এক যুগ আগে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় ঢুকে ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। এক আসামির আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করে রোববার (১৩ সেপ্টেম্বর) শুনানির নতুন তারিখ ২৫ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। আইনজীবীর আবেদনে বলা হয়েছে, আসামির মোবাইল ফোন বন্ধ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি।

ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল ইসলাম শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি ইঞ্জিনিয়ার ওরফে রিয়াজ ওরফে রিপনের আইনজীবী মো. জায়েদুর রহমান সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামির মোবাইল ফোন বন্ধ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। এ কারণে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

রোববার মামলার আসামি আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ ও আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী আদালতে উপস্থিত ছিলেন। আরেক আসামি হাদিসুর রহমান সাগরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী কে এম শরীফুল ইসলাম জামিনের আবেদন করেন। আদালত ওই আবেদনের শুনানির জন্যও ২৫ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।

মামলার দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাহমুদ ইবনে বাশার জামিনে রয়েছেন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় ঢুকে নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে ফারুকীর বাসার কলিং বেল বাজে। দরজা খুললে দুজন ব্যক্তি ভেতরে ঢুকে নুরুল ইসলাম ফারুকীর সঙ্গে ড্রয়িংরুমে বসেন। কিছুক্ষণ পর আরো ছয় থেকে সাতজন সেখানে প্রবেশ করেন।

বসার জায়গা সংকুলান না হওয়ায় ফয়সাল ফারুকীর মামাতো ভাই মারুফ হোসেন ভেতর থেকে চেয়ার আনতে যান। ফিরে এসে তিনি দেখতে পান, আসামিরা নুরুল ইসলামের মাথায় পিস্তল ও চাপাতি ধরে রেখেছে। পরে তারা বাসার সবাইকে বেঁধে ফেলে এবং নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে।

এ সময় বাসা থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও ক্যামেরা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর ২০২৪ সালের ৫ নভেম্বর মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম ওই অভিযোগপত্র দেন।

হত্যার অভিযোগে দায়ের করা হলেও তদন্ত শেষে সিআইডি আসামিদের বিরুদ্ধে খুন ও ডাকাতির অভিযোগ এনেছে।

দীর্ঘ এক দশক পর অভিযোগপত্র দেওয়া হলেও মামলাটির বিচারিক কার্যক্রম এখনো অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। রোববারের শুনানি পিছিয়ে যাওয়ায় আগামী ২৫ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন এবং হাদিসুর রহমান সাগরের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
সানা/ডিসি/আপ্র/১৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে দুই বন্দির মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে দুই বন্দির মৃত্যু

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে দুই বন্দির মৃত্যুর খবর জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তাদের...

অনলাইনে নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, গ্রেফতার ৫
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনলাইনে নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, গ্রেফতার ৫

মোবাইলের অবস্থান, কলের বিস্তারিত তথ্য, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য অনলা...

সেপ্টেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা
১৩ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা

দেশের আকাশে রবিউস সানির চাঁদ দেখা গেছে শনিবার (১২ সেপ্টেম্বর)। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) উদযা...

বেসরকারি চাকরিজীবীদের নতুন সার্ভিস রুলসে যা থাকছে
১৩ সেপ্টেম্বর ২০২৬

বেসরকারি চাকরিজীবীদের নতুন সার্ভিস রুলসে যা থাকছে

বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে ‘নতুন সার্ভিস রুলস’ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে