গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৩ এএম ২০২৬
মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমিন, গাংনী র‌্যাব ক্যাম্পের তৌহিদুল ইসলাম, সরকারি কৌঁসুলি সাইদুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শামসুল আলম সোনা, আমান উল্লাহ, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপসহকারী পরিচালক জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, ডা. অলোক কুমার দাস, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি আনোয়ারুল হক কালু, মেহেরপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম এবং জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুলনেসা নয়নসহ কমিটির সদস্যরা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া অনলাইন জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধের বিস্তার ও তা নিয়ন্ত্রণে করণীয় নিয়েও আলোচনা করা হয়।

সভায় মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

শ্যামনগরে কিশোরীকে ২২ দিন আটকে রাখার অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

শ্যামনগরে কিশোরীকে ২২ দিন আটকে রাখার অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গত ২২ দিন ধরে তার কথিত প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে