গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

পাবনার বিলে বজ্রপাতে একই স্থানে ছয়জনের মৃত্যু, আহত তিন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৪৩ এএম ২০২৬
পাবনার বিলে বজ্রপাতে একই স্থানে ছয়জনের মৃত্যু, আহত তিন
ছবি

ছবি সংগৃহীত

পাবনা সদর উপজেলার একটি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বিলের মধ্যে থাকা কয়েকজন কিশোর ও তরুণ একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরেই বজ্রপাত হলে তাঁরা গুরুতরভাবে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরো তিনজন।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের সময় তাঁরা একটি পলিথিনের ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা কিশোর ও তরুণ বয়সী।

তিনি বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে আহতদের নাম-পরিচয়, তাঁদের শারীরিক অবস্থা এবং নিহত ছয়জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সানা/আপ্র/৩০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঋণের চাপে দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
৩০ অক্টোবর ২০২৬

ঋণের চাপে দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর পৃথক দুটি কক্ষ থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের অগ্রগত...

পাবনায় গুলিতে শ্রমিক লীগ নেতা ও ভাতিজা নিহত
৩০ অক্টোবর ২০২৬

পাবনায় গুলিতে শ্রমিক লীগ নেতা ও ভাতিজা নিহত

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের...

সেতুর বাইপাস থেকে মোটরসাইকেলসহ সবুজের লাশ উদ্ধার
২৯ অক্টোবর ২০২৬

সেতুর বাইপাস থেকে মোটরসাইকেলসহ সবুজের লাশ উদ্ধার

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: সড়কের একদিকে মোটরসাইকেল, আরেকদিকে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে...

এমএফসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
২৯ অক্টোবর ২০২৬

এমএফসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

এস এ খান শিল্টু মেহেরপুর: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফস) অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই