গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩২ এএম ২০২৬
ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প
ছবি

দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ট্রাম্প কোনোভাবেই এ সংঘাতকে ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নিতে দেবেন না

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ট্রাম্প কোনোভাবেই এ সংঘাতকে ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নিতে দেবেন না।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেওয়া নিয়ে সমালোচনার মধ্যেই প্রশাসনের সামরিক পদক্ষেপের পক্ষে এ বক্তব্য দিয়েছেন ভ্যান্স।

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফক্স নিউজের এক টাউন হল অনুষ্ঠানে এক রিপাবলিকান ভোটারের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওই ভোটার জানতে চান, ব্যয়বহুল বিদেশি যুদ্ধে জড়ানো বন্ধ করার প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসন পূরণ করতে পেরেছে কি না।

জবাবে ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অপ্রয়োজনীয় সামরিক হস্তক্ষেপ নিয়ে মানুষের হতাশা তিনি বুঝতে পারেন। এ প্রসঙ্গে ইরাকে নিজের সামরিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

ভ্যান্স বলেন, ‘গত সাত মাস ধরে কোনো না কোনোভাবে আমরা ইরানের সঙ্গে জড়িয়ে আছি। যুক্তরাষ্ট্র ৪৭ বছর ধরে ইরানের সঙ্গে নানা বিষয়ে মোকাবিলা করছে। আমি আপনাদের কথা দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনো চিরস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না।’

তিনি আরো বলেন, দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের বিরোধিতা করার অর্থ এই নয় যে সামরিক শক্তি ব্যবহারেরও বিরোধিতা করতে হবে।

ভ্যান্সের ভাষ্য, ট্রাম্প যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন করবেন। এরপর প্রশাসন অন্যান্য অগ্রাধিকারের বিষয়ে মনোযোগ দেবে। সূত্র: আল-জাজিরা
সানা/আপ্র/৩০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চীনে শিশুদের ছাড়িয়ে গেল প্রবীণদের নির্ভরতার হার
৩০ অক্টোবর ২০২৬

চীনে শিশুদের ছাড়িয়ে গেল প্রবীণদের নির্ভরতার হার

চীনে কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর শিশুদের তুলনায় প্রবীণদের ভরণপোষণের চাপ বেড়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের...

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফল নিয়ে প্রশ্ন নেতানিয়াহুর, ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা
৩০ অক্টোবর ২০২৬

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফল নিয়ে প্রশ্ন নেতানিয়াহুর, ইসরায়েলে রাজনৈতিক অচ...

ইসরায়েলের সাধারণ নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলেছেন...

পুতিনের চোখে মাস্ক ‘প্রকৃত জিনিয়াস’, ঘনিষ্ঠ যোগাযোগের দাবি
৩০ অক্টোবর ২০২৬

পুতিনের চোখে মাস্ক ‘প্রকৃত জিনিয়াস’, ঘনিষ্ঠ যোগাযোগের দাবি

মার্কিন মহাকাশ কোম্পানি স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বলে প্রশংসা করেছেন...

বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট, ভিডিও ভাইরাল
২৯ অক্টোবর ২০২৬

বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট, ভিডিও ভাইরাল

আর্মেনিয়ার পার্লামেন্টে চলছিল বিতর্ক। হঠাৎ কথার লড়াই গড়াল হাতাহাতিতে। একপর্যায়ে ঘুসি ও লাথি ছুড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই