গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

পুতিনের চোখে মাস্ক ‘প্রকৃত জিনিয়াস’, ঘনিষ্ঠ যোগাযোগের দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:২৯ এএম ২০২৬
পুতিনের চোখে মাস্ক ‘প্রকৃত জিনিয়াস’, ঘনিষ্ঠ যোগাযোগের দাবি
ছবি

স্যাটেলাইট প্রযুক্তির নিরাপত্তা রক্ষায় তারা দুজন ‘নিবিড়ভাবে জড়িয়ে’ রয়েছেন বলেও মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট -ছবি রয়টার্স

মার্কিন মহাকাশ কোম্পানি স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে ‘প্রকৃত জিনিয়াস’ বলে প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে মহাকাশে স্যাটেলাইটের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মাস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিবিড় যোগাযোগ বজায় রাখার কথাও জানিয়েছেন তিনি।

মস্কোতে অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় পুতিন এসব কথা বলেন। রাশিয়ার নিজস্ব স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রকল্প ‘রাসভেত’ নিয়ে আলোচনার মধ্যেই মাস্কের প্রসঙ্গ তোলেন তিনি।

বিবিসির ভাষান্তর অনুসারে পুতিন বলেন, “তিনি একজন প্রতিভাবান মানুষ, এক কথায় প্রকৃত জিনিয়াস। আমরা আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ধরে রেখেছি, যার মধ্যে মাস্কও রয়েছেন।”

রাশিয়ার ‘রাসভেত’ ও মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’-এর স্যাটেলাইটগুলো যাতে মহাকাশে একই কক্ষপথে চলাচলের সময় একে অপরের জন্য বাধা বা সংঘর্ষের কারণ না হয়, সে জন্য নিয়মিত যোগাযোগ প্রয়োজন বলে মন্তব্য করেন পুতিন।

তিনি বলেন, “রাজনৈতিক নানা টানাপোড়েন থাকার পরও আমরা ও আমাদের মার্কিন অংশীদাররা এই পারস্পরিক বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি এবং একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেয়। স্পেসএক্সের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১৩ হাজার স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, অনলাইন স্যাটেলাইট পর্যবেক্ষকদের তথ্য বলছে, পৃথিবীর নিম্ন কক্ষপথে রাশিয়ার ‘রাসভেত’ স্যাটেলাইটের সংখ্যা বর্তমানে প্রায় ২০টি।

বুধবার দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এক বার্তায় রাসভেতকে ‘স্টারলিংকের রুশ বিকল্প’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে প্রকল্পটিকে এ ক্ষেত্রে রাশিয়ার প্রথম পদক্ষেপ বলেও বর্ণনা করেছে। দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলা হয়, মহাকাশ প্রযুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া নিবিড় যোগাযোগ বজায় রাখছে, যেখানে ইলন মাস্কও অন্তর্ভুক্ত রয়েছেন।

ইউক্রেইনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর প্রায় পাঁচ বছর হতে চলেছে। এই সময়ে ইউক্রেনীয় বাহিনী রুশ আগ্রাসন মোকাবিলায় ব্যাপকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবার ওপর নির্ভর করেছে। তবে সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংক সংযোগ বিচ্ছিন্নতার মুখে পড়ে। পরে মাস্ক স্বীকার করেন, স্পেসএক্সের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেনি, বরং ইচ্ছাকৃত ছিল।

এদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চলতি মাসের শুরুতে রাশিয়া থেকে ডিজেল আমদানির বিষয়ে একটি সমঝোতার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে রাশিয়ার ওপর আরোপের জন্য নির্ধারিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করে তাঁর প্রশাসন।

এরপর রাশিয়ার বন্দিদশা থেকে মুক্তি পান এক মার্কিন নাগরিক। ওই ঘটনার পর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘মানবিক ব্যক্তি’ বলে বর্ণনা করেন।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ইলন মাস্ক পরে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। টেসলা, স্পেসএক্স ও স্টারলিংকসহ তাঁর প্রধান প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যুক্তরাষ্ট্রভিত্তিক। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ কার্যক্রম টেক্সাস ও ক্যালিফোর্নিয়া থেকে পরিচালিত হয়। মাস্ক দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অন্যতম প্রধান রাজনৈতিক ও আর্থিক পৃষ্ঠপোষক হিসেবেও ভূমিকা রেখে আসছেন।
সানা/আপ্র/৩০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফল নিয়ে প্রশ্ন নেতানিয়াহুর, ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা
৩০ অক্টোবর ২০২৬

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফল নিয়ে প্রশ্ন নেতানিয়াহুর, ইসরায়েলে রাজনৈতিক অচ...

ইসরায়েলের সাধারণ নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলেছেন...

বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট, ভিডিও ভাইরাল
২৯ অক্টোবর ২০২৬

বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট, ভিডিও ভাইরাল

আর্মেনিয়ার পার্লামেন্টে চলছিল বিতর্ক। হঠাৎ কথার লড়াই গড়াল হাতাহাতিতে। একপর্যায়ে ঘুসি ও লাথি ছুড়...

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত
২৯ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনাসহ উপকূলীয় এলাকায় টানা ব...

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন
২৯ অক্টোবর ২০২৬

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই