গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫১ এএম ২০২৬
ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন
ছবি

ছবি সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অংশীদারদের, বিশেষ করে মাস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার কথাও জানিয়েছেন বুধবার মস্কোয় রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের ফাঁকে এ মন্তব্য করেন তিনি।

রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাসভেত’ নিয়ে আলোচনার সময় মাস্কের প্রশংসা করেন পুতিন।

রাশিয়ার ডিজিটাল উন্নয়নমন্ত্রী মাকসুত শাদায়েভ জানান, দেশটি নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলতে ৩০টির বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

পুতিন বলেন, ‘একটু দাঁড়ান, আমি বলতে চাই, এটি আমাদের প্রথম পদক্ষেপ। ইলন মাস্ক একজন প্রতিভাবান, সত্যিই একজন প্রতিভাবান ব্যক্তি।’ তিনি আরও বলেন, স্টারলিঙ্কের হাজার হাজার স্যাটেলাইটের বিপরীতে রাশিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে নিজস্ব উদ্যোগে এ কার্যক্রম শুরু করতে পেরে দেশটি গর্বিত। তিনি বলেন, কক্ষপথে স্যাটেলাইটগুলোর মধ্যে যেন পারস্পরিক বিঘ্ন না ঘটে এবং শৃঙ্খলা বজায় থাকে, সে জন্য মাস্কসহ যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নানা মতপার্থক্য থাকা সত্ত্বেও এ বিষয়ে দুই পক্ষ কাজ করছে ।

মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্টারলিঙ্ক স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সেবা দেওয়া হয়। প্রচলিত ভূস্থির কক্ষপথের যোগাযোগ স্যাটেলাইটের তুলনায় নিচু কক্ষপথে অবস্থান করায় এ নেটওয়ার্কে দ্রুত যোগাযোগ সম্ভব হয়।

স্টারলিঙ্কের স্যাটেলাইটের সংখ্যা নিয়ে রুশ মন্ত্রী শাদায়েভ ৫ হাজারের বেশি বলে উল্লেখ করেন। তবে স্বাধীন স্যাটেলাইট পর্যবেক্ষণ সংস্থা অরবিটাল রাডারের হিসাবে, সক্রিয় স্টারলিঙ্ক স্যাটেলাইটের সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি। অন্যদিকে, ‘রাসভেত’ প্রকল্পের আওতায় উৎক্ষেপণ করা হয়েছে ৩০টির বেশি স্যাটেলাইট। রাশিয়ার লক্ষ্য এখন এ নেটওয়ার্কের পরিসর আরও বাড়ানো।

ইউক্রেন যুদ্ধে স্টারলিঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রুশ বাহিনীর বিরুদ্ধে সামরিক যোগাযোগ ও ড্রোন পরিচালনায় এ সেবার ওপর নির্ভর করেছে ইউক্রেন। এ মাসের মাঝামাঝি স্টারলিঙ্কের সামরিক সংস্করণ স্টারশিল্ডের সংযোগে গতি সীমিত হওয়ার অভিযোগ তোলে ইউক্রেন। এতে রুশ ড্রোন প্রতিহত করার অভিযান ও সামরিক যোগাযোগ ব্যাহত হয় বলে জানায় কিয়েভ।

গত সপ্তাহে ইউক্রেন জানায়, স্টারলিঙ্ক ও স্টারশিল্ডের কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে। তবে মাস্ক অভিযোগ করেন, ইউক্রেনের সামরিক বাহিনী স্পেসএক্সের পরিষেবার শর্ত লঙ্ঘন করেছে। সংযোগের গতি সীমিত করার বিষয়ে মাস্ক ও মার্কিন সরকার কেউই সরাসরি দায় স্বীকার করেনি।

ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মধ্যেই পুতিনের এ মন্তব্য এসেছে। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানির দাম কমানোর লক্ষ্যে রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তির কথা জানান। পরে রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞাও শিথিল করেন তিনি। এর কিছুদিন পর রুশ হেফাজতে থাকা এক মার্কিন নাগরিক মুক্তি পান। ওই সময় মার্কিন দূত স্টিভ উইটকফ পুতিনকে ‘মানবিক ব্যক্তি’ বলে আখ্যা দেন।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্ক পরে কানাডায় অভিবাসী হন এবং এরপর যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। টেসলা, স্পেসএক্স ও স্টারলিঙ্কসহ তার ব্যবসায়িক উদ্যোগগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকান রাজনীতিকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্র ও অর্থদাতা হিসেবেও পরিচিত।

রাশিয়া দীর্ঘদিন ধরেই নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। রাসভেত প্রকল্পের মাধ্যমে দেশটি বেসামরিক ও সামরিক—উভয় ক্ষেত্রেই স্যাটেলাইট যোগাযোগের সক্ষমতা বাড়াতে চায়। তবে স্টারলিঙ্কের তুলনায় রাশিয়ার নেটওয়ার্ক এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

কেএমএএ/আপ্র/২৯.১০.২৬

সংশ্লিষ্ট খবর

বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট, ভিডিও ভাইরাল
২৯ অক্টোবর ২০২৬

বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট, ভিডিও ভাইরাল

আর্মেনিয়ার পার্লামেন্টে চলছিল বিতর্ক। হঠাৎ কথার লড়াই গড়াল হাতাহাতিতে। একপর্যায়ে ঘুসি ও লাথি ছুড়...

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত
২৯ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনাসহ উপকূলীয় এলাকায় টানা ব...

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৬৮ জন নিহত হওয়ার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।...

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা
২৯ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা

ইসরায়েলের সাধারণ নির্বাচনের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে