যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি প্রবাসী মোহাম্মাদ হাসিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ২৭ অক্টোবর দেশটির মেরিল্যান্ড জেলার অ্যাটর্নির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
অভিযোগ অনুযায়ী, ৩৩ বছর বয়সী হাসিবুর রহমান জানতেন যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন এবং ভোট দেওয়ার যোগ্যও নন।
তা সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেন তিনি। ওই নির্বাচনে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন।
মেরিল্যান্ড জেলার অ্যাটর্নি কেলি ও হায়েস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট ইনচার্জ জিমি পল যৌথভাবে এ অভিযোগের তথ্য জানিয়েছেন।
অভিযোগ প্রমাণিত হলে হাসিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। তবে মামলার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
সূত্র: যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয়
ডিসি/ আপ্র/২৯/১০/২০২৬