মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর এ ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ২৯ অক্টোবর ২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার দিনব্যাপী, মাদারীপুর হর্টিকালচার সেন্টারের হল রুমে, নিরাপদ অভিবাসন, মানব পাচার, অভিবাসী চোরাচালান এবং টেকসই পূন একত্রীকরণ বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ সম্পন্ন হয়।
দিনব্যাপী প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রথম সদস্য সচিব লরা কার্তানএয়া ল্যাচ্, ঢাকায় অভিবাসন বিষয়ক বিশেষ কর্মকর্তা গিউসেপ্ ডি গিওভান্নিনি, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত, এইচ,ইং, অ্যান্টোনিও এলাসসানড্র অতিরিক্ত পুলিশ সুপার, জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, সালাউদ্দিন রাসেল, ব্র্যাকর সহকারী পরিচালক, শরিফুল ইসলাম হাসান,প্রবাস করার সম্পাদক, মঞ্জুরুল করিম, সংবাদ বিশেষজ্ঞ সাওস মোস্তাফিজ, এম আর এস সি এর আঞ্চলিক সমন্বয়কারী দেবানন্দ মন্ডল, এম আর এস সি এর জেলা সমন্বয়কারী,জয় বনিক।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মাদারীপুর ও শরিয়তপুর জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কেএমএএ/আপ্র/২৯.১০.২৬