গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

বিনিয়োগের বিকল্প সুযোগে বন্ডের ওপর গুরুত্ব দিচ্ছে বিএসইসি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪৪ এএম ২০২৬
বিনিয়োগের বিকল্প সুযোগে বন্ডের ওপর গুরুত্ব দিচ্ছে বিএসইসি
ছবি

ছবি সংগৃহীত

পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থের নতুন উৎস তৈরি এবং বিনিয়োগের বিকল্প সুযোগ বাড়াতে করপোরেট বন্ডের ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে গত পাঁচ মাসে ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে সংস্থাটি। বন্ডের কেনাবেচা বাড়াতে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির শর্ত দেওয়ার পাশাপাশি প্রাতিষ্ঠানিক তহবিলের বিনিয়োগ বাড়ানো এবং নতুন ধরনের বন্ড চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। তবে শুধু বন্ড অনুমোদন ও তালিকাভুক্তির মাধ্যমে বাজারে লেনদেন বাড়ানো সহজ হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা। তাদের মতে, বন্ড বাজার এখনও সাধারণ বিনিয়োগকারীদের কাছে তেমন পরিচিত নয়। এর পাশাপাশি ব্যাংক ও পুঁজিবাজারসহ আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আস্থার সংকটও নতুন বিনিয়োগ পণ্যের বিকাশে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই বন্ড বাজার সম্প্রসারণের উদ্যোগের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি।

জানা যায়, বিএসইসির বর্তমান নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত বন্ডগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংকের ১ হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি জিরো-কুপন গ্রিন বন্ড, সাউথইস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাবঅর্ডিনেটেড বন্ড, ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাবঅর্ডিনেটেড বন্ড এবং ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড। এসব বন্ডের মাধ্যমে ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহ ও মূলধন ব্যবস্থাপনার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্থায়নের জন্যও নতুন ধরনের বন্ড যুক্ত হচ্ছে। তবে এসব বন্ডের অনুমোদনের পাশাপাশি বাজারে নিয়মিত কেনাবেচার সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট বন্ডগুলো স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করার শর্ত দিয়েছে বিএসইসি। সংস্থাটির এমন উদ্যোগের ফলে কোনো বিনিয়োগকারী মেয়াদ শেষ হওয়ার আগে অর্থের প্রয়োজন হলে বাজারে ক্রেতা পাওয়া সাপেক্ষে বন্ড বিক্রি করার সুযোগ পাবেন। তবে এর জন্য ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ও লেনদেন বাড়ানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

বন্ড বাজার সম্প্রসারণের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হলো বিনিয়োগকারীদের জন্য কার্যকর কেনাবেচার সুযোগ নিশ্চিত করা। কোনো বিনিয়োগকারী বন্ডে অর্থ বিনিয়োগ করার পর মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থের প্রয়োজন হলে, সেটি বিক্রি করার সুযোগ থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু বাজারে ক্রেতা না থাকলে তালিকাভুক্ত বন্ড বিক্রি করাও কঠিন হতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমোদিত বন্ডগুলো স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করার শর্ত দিয়েছে বিএসইসি। এর উদ্দেশ্য, বন্ডগুলোকে স্টক এক্সচেঞ্জের নিয়মিত লেনদেনের আওতায় আনা এবং দ্বিতীয় বাজারে কেনাবেচার সুযোগ বাড়ানো। পাশাপাশি বন্ডের তালিকাভুক্তি ফি কমানোর নির্দেশনাও দিয়েছে কমিশন।

করপোরেট বন্ড বাজারে দীর্ঘমেয়াদি অর্থের জোগান বাড়াতে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ও পেনশন তহবিলের মতো বড় প্রাতিষ্ঠানিক তহবিলকে যুক্ত করতে চায় বিএসইসি। একই সঙ্গে বীমা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্র বিস্তৃত করতে পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের মতো নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বন্ড চালুর উদ্যোগ নিয়েছে বিএসইসি। এর অংশ হিসেবে নারী ক্ষমতায়নে অর্থায়নের জন্য সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি টাকার ‘অরেঞ্জ বন্ড’ অনুমোদন দেওয়া হয়েছে। এ বন্ডের মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নমূলক কর্মকা-ে অর্থায়নের পাশাপাশি পুঁজিবাজারে নতুন ধরনের বিনিয়োগ পণ্য যুক্ত হবে। অন্যদিকে, ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে অর্থায়ন এবং টিয়ার-২ মূলধন সংগ্রহে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বিএসইসির উদ্যোগের মধ্যে থিমেটিক ও সামাজিক বন্ডের প্রচলন বাড়ানোর পাশাপাশি বন্ড ইস্যুর প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করাও রয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান ডেট ইস্যু রুলস সংশোধন ও সংস্কারের কাজ চলছে। নতুন বিধিমালায় বন্ড অনুমোদন ও ইস্যুর প্রক্রিয়া আরও কার্যকর করার পাশাপাশি বিনিয়োগকারীদের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বন্ড বাজারে বিনিয়োগের ধরন ও ক্ষেত্র আরও বিস্তৃত হওয়ার আশা করা হচ্ছে।

কেএমএএ/আপ্র/২৯.১০.২৬

সংশ্লিষ্ট খবর

কৃষিতে ঋণ বিতরণ বৃদ্ধিতেও খেলাপি ও বকেয়া আদায়ে উদ্বেগ
২৯ অক্টোবর ২০২৬

কৃষিতে ঋণ বিতরণ বৃদ্ধিতেও খেলাপি ও বকেয়া আদায়ে উদ্বেগ

কৃষি খাতে ঋণ বিতরণ বাড়লেও খেলাপি ঋণ ও বকেয়া আদায় নিয়ে উদ্বেগ কাটছে না। গত অর্থবছরের শেষে কৃষিঋণের খে...

খোলা বাজারে ডলারের দাম ১২৮ টাকা, বাড়ছে চাহিদা
২৯ অক্টোবর ২০২৬

খোলা বাজারে ডলারের দাম ১২৮ টাকা, বাড়ছে চাহিদা

জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্য এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়...

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১,৯৭৬ টাকা করার সুপারিশ
২৯ অক্টোবর ২০২৬

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১,৯৭৬ টাকা করার সুপারিশ

বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বিভিন্ন পর্যায়ে অপারেটর, পরিবেশক ও খুচরা বিক্রেতার মাশ...

এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে বৃহস্পতিবার
২৮ অক্টোবর ২০২৬

এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে বৃহস্পতিবার

গত ৪ অক্টোবর ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে