গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৩ এএম ২০২৬
টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওসমান আলী (৬৭), যুবলীগ নেতা মনির হোসেন (৪৫) এবং ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য নজরুল ইসলাম (৩৬)।

পুলিশ জানায়, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ বিশেষ অভিযান চালিয়ে মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওসমান আলীকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তারা এলাকায় নেতাকর্মীদের সংগঠিত করে মিছিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

শ্যামনগরে কিশোরীকে ২২ দিন আটকে রাখার অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

শ্যামনগরে কিশোরীকে ২২ দিন আটকে রাখার অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গত ২২ দিন ধরে তার কথিত প...

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে