গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশ থেকে দুই গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিনিধি, রাজশাহী

জেলা প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ১৭:০৮ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪০ এএম ২০২৬
রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশ থেকে দুই গ্রেনেড উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে পড়ে থাকা দুটি গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে দুটি গ্রেনেড দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির টহল গাড়ির দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক (এসআই) পলাশকে জানান। পরে এএসআই পলাশ বিষয়টি তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।

বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরও বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রেনেড সদৃশ বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ধর্ষণের পর হত্যার আসামি ২২ বছর পর গ্রেফতার
১০ নভেম্বর ২০২৬

ধর্ষণের পর হত্যার আসামি ২২ বছর পর গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে রোজি আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্...

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল চালকের
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল চালকের

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা‘কিশোর তন্ময়’ নামে একটি লোকাল বাসে দুর্...

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪
১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ...

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ
১০ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে সরকারি কলেজের মূল ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই