গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৫১ এএম ২০২৬
আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট
ছবি

ছবি সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। একাধিক অনলাইন প্রযুক্তির সাহায্যে অডিওগুলো পরীক্ষা করে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দ্য ডিসেন্ট জানায়, আমির হামজার নামে প্রচারিত অডিওগুলোর সত্যতা যাচাই করতে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে আমির হামজা ও তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কী প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। পোস্টে তিনি জানান, তথ্য যাচাই করে এসবের সত্যতা পেয়েছেন।

ছড়িয়ে পড়া অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া ও অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

এদিকে গত ৬ নভেম্বর বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেন আমির হামজা। সেখানে নিজের সম্মানহানির অভিযোগ তুলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

তবে ওই মাহফিলে আমির হামজা তাঁর নামে প্রচারিত অডিওগুলো সরাসরি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলে দাবি করেননি। তাঁর বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়।

দ্য ডিসেন্ট জানায়, একাধিক অনলাইন প্রযুক্তির সাহায্যে অডিওগুলো পরীক্ষা করেও এআই ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রযুক্তিগত পরীক্ষার এ ফল অডিওগুলোর প্রকৃত উৎস কিংবা কথোপকথনের প্রেক্ষাপট নিশ্চিত করে না।

এদিকে আমির হামজার নামে কথিত অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনকে লক্ষ্য করে ব্যাপক নেতিবাচক প্রচারণা শুরু হয়। দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা গেছে, গত চার দিনে তাঁকে নিয়ে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব ভিডিওতে রাশেদ খাঁনকে বিকৃত নামে সম্বোধন, ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ, ধর্মবিরোধী আখ্যা এবং এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও ভুয়া অডিও প্রচার করা হয়েছে।

সূত্র: দ্য ডিসেন্ট

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা
১০ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা

বছরের ছয় মাস কাজ থাকে না হাফিজুর বিশ্বাসের। একসময় অভাব আর দুশ্চিন্তাই ছিল তাঁর সংসারের নিত্যসঙ্গী। ত...

ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় সংঘর্ষ, ৩৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন
১০ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় সংঘর্ষ, ৩৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

ঢাকার আশুলিয়ায় ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।...

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
১০ নভেম্বর ২০২৬

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই