গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্যামনগরে কিশোরীকে ২২ দিন আটকে রাখার অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৩ এএম ২০২৬
শ্যামনগরে কিশোরীকে ২২ দিন আটকে রাখার অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গত ২২ দিন ধরে তার কথিত প্রেমিকের বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার পর পুলিশ একবার কিশোরীকে উদ্ধার করে বাবার জিম্মায় দিলেও বাড়ি ফেরার পথে তাকে আবার নিয়ে যাওয়া হয়। এরপর থেকে মেয়েকে ফিরে পেতে অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের। পাশাপাশি প্রভাবশালীদের ভয়ভীতি ও হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেছেন কিশোরীর বাবা-মা।

কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকালে শ্যামনগরের খোসালখালী গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কিশোরী। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ওই রাতেই শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। সাধারণ ডায়েরির নম্বর ১১৬০।

পুলিশ সূত্রে ওই পরিবারের সদস্যরা জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে ২২ আগস্ট রাতে অভিযুক্ত আবু সাঈদের কাছ থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে তাকে বাবার জিম্মায় দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পথে আবু সাঈদ ও তার লোকজন কিশোরীকে আবার নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।

কিশোরীর বাবা অভিযোগ করেন, মেয়েকে ফিরিয়ে আনতে আবু সাঈদের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন তাদের ওপর চড়াও হন এবং মারধরের চেষ্টা করেন। পুনরায় থানায় বা পুলিশের কাছে অভিযোগ করলে মেয়েকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। তাকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার।

পরিবারটির আরো অভিযোগ, অভিযুক্তের পুরো বাড়ি সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এবং তাদের স্বজনদের গতিবিধির ওপরও নজরদারি করা হচ্ছে। এ অবস্থায় মেয়েকে উদ্ধারের আকুতি জানিয়ে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন কিশোরীর বাবা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ দাবি করেন, তিনি কিশোরীকে বিয়ে করে নিজ বাড়িতে সংসার করছেন। তার বাবা নুর ইসলাম দাবি করেন, আদালতের মাধ্যমে ওই বিয়ে সম্পন্ন হয়েছে। তবে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ে কীভাবে আদালতের মাধ্যমে সম্পন্ন হলো-এমন প্রশ্ন করা হলে মুঠোফোনের অপর প্রান্তে থাকা এক নারী ক্ষুব্ধ হয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম বলেন, প্রথমবার খবর পাওয়ার পর কিশোরীকে উদ্ধার করে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবার বা অন্য কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

তবে স্থানীয় প্রভাবের কারণে পরিবারটি আতঙ্কে রয়েছে-এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে