এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্জ জাভেদ মাসুদ মিল্টন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাভেদ মাসুদ মিল্টন রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তাঁরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।
সাক্ষাতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুরের বিভিন্ন বিষয় নিয়েও জাভেদ মাসুদ মিল্টনের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে।
সানা/কেএমএএ/আপ্র/১৩/৯/২০২৬