গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৯ এএম ২০২৬
জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
ছবি

ছবি সংগৃহীত

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়া দলটি আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। দিনের আলোয় অনুষ্ঠেয় ম্যাচ দুটির প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। 

 

জাতীয় দলের নিজেদের মধ্যে হবে, নাকি হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে, এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এটি।নিশ্চিত করেছে। এশিয়ান গেমসের প্রস্তুতি অবশ্য এরই মধ্যে শুরু হয়ে গেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার থেকে অনুশীলনে নেমেছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন দলের ক্যাম্প চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। পরদিন জাপানের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

 


শুরুতেই অবশ্য পুরো স্কোয়াডকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে ক্যাম্পে যোগ দিয়েছেন কয়েকজন। ছুটিতে থাকা শরিফুল ইসলাম ১৫ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ডে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা হাসান মাহমুদও এখনো দেশে ফেরেননি। এদিকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটাররাও প্রথম দিনের অনুশীলনে ছিলেন না। 

সেখানে দুই ম্যাচের চার দিনের সিরিজের পাশাপাশি তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজ খেলেছে ‘এ’ দল। সিরিজ শেষ করে আজ দেশের পথে রওনা দেওয়ার কথা তাদের। এশিয়ান গেমসের ২০তম আসর অনুষ্ঠিত হবে জাপানের আইচি ও নাগোয়ায়। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে আসর চলবে ৪ অক্টোবর পর্যন্ত। পুরুষদের ক্রিকেটের লড়াই শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

 


র‌্যাঙ্কিংয়ের সুবাদে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। ফলে গ্রুপ পর্বে খেলতে হবে না তাদের। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের সেরা দল। ওই গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। 

তাই মূল প্রতিযোগিতা শুরুর আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের জন্য মিরপুরের দুই ম্যাচকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এরপর ২৫ সেপ্টেম্বর জাপানের পথে রওনা হবে দলটি।

ডিসি/আপ্র/১৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

সাবালেঙ্কার হ্যাটট্রিক-স্বপ্ন গুঁড়িয়ে ইউএস ওপেন জিতলেন রিবাকিনা
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাবালেঙ্কার হ্যাটট্রিক-স্বপ্ন গুঁড়িয়ে ইউএস ওপেন জিতলেন রিবাকিনা

অ্যাঙ্কলের চোটের কারণে টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়েই ছিল অনিশ্চয়তা। সেই এলেনা রিবাকিনা সব শঙ্কা উড়...

এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
১৩ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৪-১ ব্যবধানে উড়িয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় শী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে