গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

তাহসিফের মৃত্যুতে মামলা করেনি পরিবার, সিদ্ধান্তহীন পুলিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩১ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:০৮ এএম ২০২৬
তাহসিফের মৃত্যুতে মামলা করেনি পরিবার, সিদ্ধান্তহীন পুলিশ
ছবি

ছবি সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা করার আগ্রহ না থাকায় পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের একাধিকবার অনুরোধ করা হলেও তাঁরা সাড়া দেননি। এমন পরিস্থিতিতে কোন ইউনিট কীভাবে তদন্ত এগিয়ে নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে থাকা তাহসিফের বন্ধু ও স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার দিন তাহসিফের সঙ্গে নিজের অবস্থান নিয়ে সংবাদমাধ্যমে এক ধরনের বক্তব্য দিয়েছিলেন দ্বীপ। তবে পরে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তিনি ভিন্ন ভিন্ন তথ্য দেন। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, তাঁর বক্তব্যে ঘটনার কিছু তথ্য আড়াল করার চেষ্টা থাকতে পারে। তবে মামলা না হওয়ায় তদন্তে চূড়ান্ত কোনো পদক্ষেপ নিতে পারছে না সংস্থাটি।

মামলা করতে অনাগ্রহ পরিবারের

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম জানিয়েছেন, মামলা করার বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি। তবে রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে উদ্যোগ নেবে বলে আশা করছেন তিনি।

তাহসিফের বাবা বলেন, ‘মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেব। মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চয়ই এ বিষয়ে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি। মামলা মানেই আমাদের দেশে একটা ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি। কে চায় এরকম ঝামেলার মধ্যে পড়তে?’

পরিবার মামলা না করলে পুলিশ কী পদক্ষেপ নেবে, জানতে চাইলে পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েত হোসেন মান্নান বলেন, নৌ পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। পরিবার একান্তই এগিয়ে না এলে নৌ পুলিশ অপমৃত্যুর মামলা করতে পারে।

তবে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানিয়েছেন, তাঁরা মরদেহ উদ্ধার করলেও ঘটনাস্থল উত্তরখান থানা এলাকায় হওয়ায় বিষয়টি ওই থানার দেখার কথা।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের উত্তরখান থানা জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যদের একাধিকবার মামলা করতে বলা হলেও তাঁরা সাড়া দেননি।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘এখনো কোনো মামলা হয়নি। মামলার বিষয়ে পরিবারের কেউ আমাদের কাছে আসেননি।’

পরিবার মামলা না করলে পুলিশ কী করবে—এমন প্রশ্নে তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা আসেনি।

পরিবার মামলা না করলেও আইনি সুযোগ রয়েছে

সাধারণত নিহত ব্যক্তির বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী বা অন্য কোনো নিকটাত্মীয় কিংবা পরিবারের সদস্য থানায় মামলা করেন। তবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, কোনো আমলযোগ্য অপরাধ সম্পর্কে অবগত পরিবারের সদস্য ছাড়াও তৃতীয় ব্যক্তি, প্রতিবেশী কিংবা প্রত্যক্ষদর্শী থানায় অভিযোগ করতে পারেন। পরিবার মামলা না করলেও পুলিশ নিজ উদ্যোগে মামলা করতে পারে।

এ বিষয়ে পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েত হোসেন মান্নান বলেন, কোনো মরদেহের পরিচয় পাওয়া গেলে আইনি বাধ্যবাধকতা না থাকলেও সাধারণত পরিবারের পক্ষ থেকেই মামলা করতে বলা হয়। কাউকে পাওয়া না গেলে পুলিশ বাধ্য হয়ে অন্য কাউকে দিয়ে অথবা নিজেরাই বাদী হয়ে মামলা করে।

তিনি বলেন, ‘যার ভাই বা যার সন্তান, তার প্রতি দরদ বেশি নিশ্চয়ই বাইরের কারও থাকবে না। তিনি সাক্ষী উপস্থাপন করবেন, ঘটনার বিবরণ দেবেন, দলিল উপস্থাপন করবেন, কবে কী ঘটনা সেসব তথ্য উপস্থাপন করবেন। তিনিই তার ভাই বা সন্তানের জন্য আদালতে ন্যায়বিচার চাইবেন। আর বাইরের লোক বাদী হলে তারা কেউ কাউকে হয়তো চেনেই না।’

তাহসিফের সঙ্গে দ্বীপের অবস্থান নিয়ে ভিন্ন বক্তব্য

এর আগে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দ্বীপ জানিয়েছিলেন, একটি রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি।

তবে ওই রাতেই মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে দ্বীপ স্বীকার করেন, মধ্যরাতে তাহসিফের সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন তিনি। এলাকাটি মাদকের স্থান হিসেবে পরিচিত। শুক্রবার দ্বীপকে সঙ্গে নিয়ে টঙ্গীর ওই এলাকা পরিদর্শন করেন পিবিআই কর্মকর্তারা।

দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার গভীর রাতে সেখানে অবস্থান করার সময় পুলিশের একটি দল তাঁদের ধাওয়া করে। এ সময় দ্বীপ তুরাগ তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ২৯ নম্বর সীমানা পিলারের পেছনে গিয়ে লুকান। আর তাহসিফ নদে ঝাঁপ দেন। পরে সুযোগ বুঝে দ্বীপ সেখান থেকে সরে যান এবং রাত আড়াইটার দিকে নিজের বাসায় ফেরেন।

এসি/আপ্র/৩১/১০/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সুদসহ কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক
৩১ অক্টোবর ২০২৬

সুদসহ কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের...

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
৩১ অক্টোবর ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদ...

এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৬

এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জা...

কলাবাগানে বাসা থেকে আট বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৩১ অক্টোবর ২০২৬

কলাবাগানে বাসা থেকে আট বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার হাতিরপুল এলাকা থেকে আবু হাসান নামে আট বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই