গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির জনসভা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০১:১৫ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৪৯ এএম ২০২৬
মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির জনসভা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, মব সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, বিএনপি হিমালয় পর্বতের মতো বিশাল ও শক্তিশালী একটি রাজনৈতিক দল। বাংলাদেশের অন্যতম বৃহৎ এ দলের শিকড় অত্যন্ত গভীরে প্রোথিত। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, এত প্রতিকূলতার মধ্যেও বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যে কোনো ভাটা পড়েনি। হিমালয় থেকে এক টুকরো বরফ খসে পড়লে যেমন পর্বতের বিশালত্ব কমে যায় না, তেমনি বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে বিএনপির শক্তি ও অবস্থান দুর্বল করা সম্ভব নয়। বিএনপি এখনো হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার বিশ্বাসের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দীন মনা, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্যসচিব এ বাঁকা বিল্লাহ, জেলা যুবদলের সহসভাপতি মোশারেফ হোসেন তপু ও এস এ খান শিল্টু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান এবং জেলা মহিলা দলের সহসভাপতি সাবিয়া সুলতানা।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু আলী জনসভা সঞ্চালনা করেন। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আসা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সানা/আপ্র/৩১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রানীগঞ্জে ইংরেজি ও আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু
৩১ অক্টোবর ২০২৬

রানীগঞ্জে ইংরেজি ও আরবি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি আরবি...

আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল কৃষকের
৩১ অক্টোবর ২০২৬

আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল কৃষকের

শেখ রাসেল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে আমগাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে ম...

সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ২০২৬

সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠের সাবেক উপসম্পাদক এবং সাপ্ত...

মাদ্রাসার এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
৩০ অক্টোবর ২০২৬

মাদ্রাসার এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

এম ডি নজরুল ইসলাম: লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার এডহক কমিটি গঠন নিয়ে জালিয়াতি ও স্বেচ্ছাচারিতা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই