গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

আগামী চার দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:২৫ এএম ২০২৬
আগামী চার দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
ছবি

ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার (৪ নভেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ভারতের ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে। এদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

শনিবার তিন বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু স্থানে এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এদিন রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

বুধবার থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এসি/আপ্র/৩১/১০/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ঢাকার আকাশ মেঘলা, কমবে কি ভ্যাপসা গরম
৩১ অক্টোবর ২০২৬

ঢাকার আকাশ মেঘলা, কমবে কি ভ্যাপসা গরম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়ে...

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে আট বিভাগে বৃষ্টির আভাস
২৯ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে আট বিভাগে বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপ...

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা
২৯ অক্টোবর ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

দেশের আট জেলায় দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা ব...

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, থাকবে ২ নভেম্বর পর্যন্ত
২৮ অক্টোবর ২০২৬

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, থাকবে ২ নভেম্বর পর্যন্ত

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দূরবর্তী প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় নতুন করে একটি আংশিক বৃষ্টিবলয় সক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই