গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১২ জুলাই ২০২৬

মেনু

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করেন না মালিকরা: প্রেস সচিব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৫৪ এএম ২০২৬
সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করেন না মালিকরা: প্রেস সচিব
ছবি

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের অ্যাসোসিয়েশনগুলো যেমন নোয়াব (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) অনেক বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী প্রদান করে না। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময় মারা যাওয়া ছয়জন সাংবাদিকের কাছে এমনকি হেলমেটও ছিল না।

এই মন্তব্য তিনি করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘সাংবাদিক সহায়তা ডেস্ক হস্তান্তর অনুষ্ঠান’-এ। অনুষ্ঠানটি ডিআরইউ ও গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি, ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনেস্কো বাংলাদেশ কার্যালয়ের প্রধান ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ সভাপতিত্ব করেন।

শফিকুল আলম বলেন, সম্পাদক পরিষদ ও অন্যান্য সাংবাদিক সংগঠন অনেক বড় বড় কথা বলে, কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা ও ইকুইপমেন্টের বিষয়ে তারা কিছু করেনি। কতজন সাংবাদিক মারা গেছে, সেটি নিয়েও কোনো স্টেটমেন্ট দেখিনি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা যেসব প্রতিষ্ঠানের অধীনে কাজ করছেন, মালিকদের দায়িত্ব আছে। তারা কতটা দায়িত্বশীল, সেটি নিয়ে সোচ্চার হোন। সাংবাদিকরা সরকারকে সমালোচনা করেন, কিন্তু প্রকৃত দায়ীদের কথা ভুলে যাওয়া ঠিক নয়।

শফিকুল আলম আ বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকা জরুরি, তবে তা সুবিধাবাদীদের জন্য সীমাবদ্ধ হওয়া উচিত নয়। পাশাপাশি তিনি বলেন, দেশে সাংবাদিকতার কোনো গাইডবুক নেই; কোনো সেন্সিটিভ বিষয়ে ঝুঁকি মোকাবিলার সঠিক দিকনির্দেশনা দেওয়া হয় না।

এসি/আপ্র/২৫/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধ নিউমার্কেটে ১০ টাকার ভ্যান পারাপার
১২ জুলাই ২০২৬

জলাবদ্ধ নিউমার্কেটে ১০ টাকার ভ্যান পারাপার

টানা বর্ষণে রাজধানীর নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটসংলগ্ন সড়ক কোমরসমান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভো...

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১২ জুলাই ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্...

বৃষ্টি-বন্যা-পাহাড়ধসে মৃত্যু ৪৪, দুর্ভোগে অন্তত ১০ লাখ মানুষ
১২ জুলাই ২০২৬

বৃষ্টি-বন্যা-পাহাড়ধসে মৃত্যু ৪৪, দুর্ভোগে অন্তত ১০ লাখ মানুষ

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলায় ভয়াবহ মানবিক...

অঝোর বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, কিছু স্কুলের পরীক্ষা স্থগিত
১২ জুলাই ২০২৬

অঝোর বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, কিছু স্কুলের পরীক্ষা স্থগিত

টানা অঝোর বৃষ্টিতে রাজধানী ঢাকা রোববার (১২ জুলাই) সকালে কার্যত জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে। শনিবার (১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেফতার পাঁচ, চলছে জিজ্ঞাসাবাদ

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এই আসামিদের যথাযথ বিচারের আওতায় এনে বৃদ্ধা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে