গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নোবেলজয়ী নার্গিস

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১১:০২ এএম ২০২৬
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নোবেলজয়ী নার্গিস
ছবি

ছবি সংগৃহীত

ইরানের কারাবন্দি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে হাসপাতালের সিসিইউ থেকে ছাড়পত্র দিয়ে বাসায় পাঠানো হয়েছে। হার্ট অ্যাটাকের আশঙ্কায় কয়েক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার তাকে বাসায় নেওয়া হয় বলে জানিয়েছে তার পরিবারের পরিচালিত ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, ৫৪ বছর বয়সী নার্গিস মোহাম্মদি ইরানে নারী অধিকার ও মৃত্যুদণ্ড বিলোপ আন্দোলনে ভূমিকার জন্য ২০২৪ সালে কারাগারে থাকাকালেই নোবেল শান্তি পুরস্কার পান। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে নতুন করে কারাদণ্ড দেওয়ার তথ্যও জানানো হয়েছিল।

ফাউন্ডেশন জানায়, গত মার্চের শেষ দিকে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে ধারণা করা হয়। এরপর প্রথমে তাকে জানজানের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তেহরানের পারস হাসপাতালে স্থানান্তর করা হয়। জামিনে সাময়িকভাবে সাজা স্থগিত থাকার পর সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

নার্গিস মোহাম্মদির মেয়ে কিয়ানা রহমানি বলেন, সুস্থতার জন্য তার কারাগারের বাইরে নিবিড় চিকিৎসা প্রয়োজন। তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হলে তা কার্যত মৃত্যুদণ্ড কার্যকরের সমান হবে বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা রাষ্ট্রীয় গণমাধ্যম কোনো মন্তব্য করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে আইনজীবী খসরু আলিকোর্দির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানালে নার্গিস মোহাম্মদিকে গ্রেফতার করা হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। নোবেল কমিটি তখন তার অবিলম্বে মুক্তির আহ্বান জানায়।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে তিনি প্রথমে জানজানের হাসপাতালে এবং পরে তেহরানের পারস হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।


সানা/ডিসি/আপ্র/১৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন
১৮ নভেম্বর ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে বাণিজ্য সংরক্ষণবাদ...

ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ার নতুন কৌশল
১৭ নভেম্বর ২০২৬

ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ার নতুন কৌশল

ইউক্রেনের উত্তরাঞ্চলের হলুখিভ শহরের একটি বাড়িতে রুশ ড্রোনের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল ৯ বছ...

কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের
১৭ নভেম্বর ২০২৬

কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনে পৌঁছাচ্ছেন। দক্ষিণ-পূর্ব এশীয় দ...

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, আহত ১০
১৭ নভেম্বর ২০২৬

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, আহত ১০

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই