গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিলো ‘এআই ক্যামেরা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:২৭ এএম ২০২৬
গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিলো ‘এআই ক্যামেরা’
ছবি

ছবি সংগৃহীত

স্মার্ট প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্রাফিক ক্যামেরা নিয়ে ভারতে দেখা গেল নতুন বিভ্রান্তি। বাইক চালকের পিঠে ঝোলানো একটি গিটারকে ‘পেছনের আরোহী’ ভেবে ভুল করে বসেছে এআই ক্যামেরা! শুধু তা-ই নয়, হেলমেট না পরার অপরাধে সোজা ৫০০ রুপি জরিমানার ‘ই-চালান’ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই স্কুটি মালিকের কাছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির বেঙ্গালুরু শহরের হেব্বাল এলাকার বাসিন্দা সৌভিক দত্ত গত ১৫ সেপ্টেম্বর পিঠে গিটার ঝুলিয়ে ই-স্কুটিতে চেপে যাচ্ছিলেন। রাস্তায় বসানো একটি এআই ক্যামেরা তার গিটারটিকে দ্বিতীয় কোনো আরোহী হিসেবে শনাক্ত করে এবং মাথায় হেলমেট না থাকার অজুহাতে স্কুটির নামে জরিমানার চালান তৈরি করে। পরদিনই সৌভিকের স্ত্রীর কাছে সেই ৫০০ রুপির ট্রাফিক চালানের বার্তা পৌঁছায়। ঘটনায় তাজ্জব বনে যান সৌভিক।

ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ট্রাফিক পুলিশের ট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘আমি একা আমার স্ত্রীর টু-হুইলারে পিঠে গিটার ঝুলিয়ে যাচ্ছিলাম। আর হেলমেট ছাড়া পেছনে লোক বসানোর অপরাধে আমার স্ত্রীর কাছে ট্রাফিক চালান এসেছে! এআই প্রযুক্তির ট্রাফিক নজরদারির নমুনা দেখুন! দয়া করে চালানটি বাতিল করুন।’ সঙ্গে চালানের ছবিও পোস্ট করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং স্বয়ংক্রিয় ট্রাফিকব্যবস্থার নির্ভুলতা নিয়ে জোর আলোচনা শুরু হয়।

বিষয়টি নজর এড়ায়নি বেঙ্গালুরু ট্রাফিক পুলিশেরও। তারা দ্রুত সৌভিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখার এবং ভুল চালান পর্যালোচনার নির্দেশ দিয়েছে।

এসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস নয়: সৌদি যুবরাজ
০১ অক্টোবর ২০২৬

দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস নয়: সৌদি যুবরাজ

ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার মধ্যে দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়ে...

দুই ডোজ ওষুধ দিয়েও মৃত্যুদণ্ড কার্যকর হলো না
০১ অক্টোবর ২০২৬

দুই ডোজ ওষুধ দিয়েও মৃত্যুদণ্ড কার্যকর হলো না

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় বিরল ঘটনার জন্ম দিয়েছেন ক্রিস্টা গেইল পাইক...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি
০১ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ ‘জঙ্গি’ নিহতের দাবি

আফগানিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তা...

সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প
০১ অক্টোবর ২০২৬

সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে