গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

নেপাল-তিব্বতে হড়পা বানে নিহত ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৩৫ এএম ২০২৬
নেপাল-তিব্বতে হড়পা বানে নিহত ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার
ছবি

কাঠমান্ডু ও বেইজিংয়ের তথ্য অনুযায়ী, রাসুয়া ও গিরং জেলায় নিখোঁজের সংখ্যা প্রায় ২ হাজার ৫০০ -ফাইল ছবি

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলা এবং সীমান্তের ওপারে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং জেলায় ভয়াবহ পাহাড়ি ঢল বা হড়পা বানের ঘটনায় এখন পর্যন্ত ৬৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপালে ৬২৬ জন এবং তিব্বতে সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে।

মরদেহ উদ্ধারের পাশাপাশি নিখোঁজ মানুষের সংখ্যাও বেড়েছে। কাঠমান্ডু ও বেইজিংয়ের তথ্য অনুযায়ী, রাসুয়া ও গিরং জেলায় নিখোঁজের সংখ্যা প্রায় ২ হাজার ৫০০। এর মধ্যে নেপালে নিখোঁজ হয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং গিরংয়ে ৫৫৮ জন।

পানির স্রোতে ভেসে যাওয়া কিংবা বানের সঙ্গে নেমে আসা কাদা, পাথর ও বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এসব মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নেপাল ও তিব্বতের বাসিন্দাদের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ ৩৫টি দেশের প্রায় ৮০০ বিদেশি নাগরিক রয়েছেন।

গত বুধবার, ২৬ আগস্ট, ভোতিকোশি নদী ও এর শাখা লেহন্দে নদীর একটি প্রাকৃতিক বাঁধ বা ব্যারিয়ার হ্রদ ভেঙে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে নেপালের সীমান্তবর্তী রাসুয়া জেলা এবং সীমান্তের ওপারে তিব্বতের গিরং জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

প্রাকৃতিক বাধার কারণে নদীর পানি আটকে যে জলাধার তৈরি হয়, সেটিই ব্যারিয়ার হ্রদ। ওই হ্রদ ভেঙে যাওয়ার পর লাখ লাখ ঘনমিটার পানির সঙ্গে বিপুল পরিমাণ কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে দুই দেশের বিস্তীর্ণ এলাকা ঢেকে দেয়। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।

এদিকে শুক্রবার চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তিব্বত-নেপাল সীমান্তের কাছে নতুন একটি ব্যারিয়ার হ্রদের সন্ধান পাওয়া গেছে। যেকোনো সময় সেটিও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ওই হ্রদের পানির প্রভাবে ভোতিকোশি নদীর পানিও বাড়তে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নতুন করে বন্যার আশঙ্কায় শুক্রবার তিব্বত ও নেপাল-উভয় এলাকায় উদ্ধার তৎপরতা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে নেপালে আবার উদ্ধারকাজ শুরু হলেও চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তিন দিন পরিস্থিতি পর্যবেক্ষণের পর তিব্বতে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু করা হবে। সূত্র: ইন্ডিয়া টুডে
সানা/আপ্র/২৯/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে
১৪ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ককরোচ জনতা পার্টির (সিজেপি...

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ
১৪ অক্টোবর ২০২৬

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত এবং অস্ত্রোপচারের...

১৫ বছরে চাকরি পাবে না ৮০ কোটি তরুণ, ইউএনডিপির সতর্কর্তা
১৪ অক্টোবর ২০২৬

১৫ বছরে চাকরি পাবে না ৮০ কোটি তরুণ, ইউএনডিপির সতর্কর্তা

আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটিই ক...

কলোনিতে আড়াই মাস পানিসংকট, জাতিসংঘে তৃণমূল নেতার চিঠি
১৪ অক্টোবর ২০২৬

কলোনিতে আড়াই মাস পানিসংকট, জাতিসংঘে তৃণমূল নেতার চিঠি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জ্যোতিনগর কলোনিতে দুই মাসের বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে