গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

মীরসরাই ও রাউজানে সড়ক দুর্ঘটনায় তিন বাইক আরোহী নিহত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:২৮ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:২০ এএম ২০২৬
মীরসরাই ও রাউজানে সড়ক দুর্ঘটনায় তিন বাইক আরোহী নিহত
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই ও রাউজানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত দুজন সম্পর্কে বন্ধু এবং তারা মীরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের বাসিন্দা। অপরজন রাউজানের পাহাড়তলি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মীরসরাইয়ে নিহত দুই তরুণ হলেন মিয়াপাড়া এলাকার তালাত মাহমুদ শুভ ও ফকিরাপাড়ার আবদুল্লাহ আল ওমর। তারা লেখাপড়ার পাশাপাশি মীরসরাইয়ের আবু তোরাব বাজারের একটি রোগনির্ণয়কেন্দ্রে চাকরি করতেন।

পুলিশ জানায়, তালাত মাহমুদ মোটরসাইকেল কিনতে বন্ধু আবদুল্লাহ আল ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজারে গিয়েছিলেন। মোটরসাইকেল কেনার পর ফেরার পথে খৈয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকায় সড়কের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসংলগ্ন অংশে তারা দুর্ঘটনার শিকার হন।

মীরসরাই থানার উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নিয়ে তারা সড়কে পড়ে যান। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত দুজনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অন্যদিকে শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় অপু দাশ নামে ২৯ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

অপু দাশ রাউজানের পাহাড়তলিতে বিসিসিইউএল জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে অফিসের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপু দাশকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

পুলিশের ধারণা, অন্য কোনো গাড়ি অপু দাশের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে ওই গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষক গণপতির পরিবার হত্যায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
২৯ আগস্ট ২০২৬

শিক্ষক গণপতির পরিবার হত্যায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

পুলিশের তদন্তে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির, আসামিদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত আইনজীবীদের

আগামী গ্রীষ্মে কমবে বিদ্যুৎ ঘাটতি: প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬

আগামী গ্রীষ্মে কমবে বিদ্যুৎ ঘাটতি: প্রতিমন্ত্রী

আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্র...

প্রতারণার মামলায় স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস গ্রেফতার
২৯ আগস্ট ২০২৬

প্রতারণার মামলায় স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস গ্রেফতার

চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের নিয়ে...

এমপি হাসনাতের দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার
২৯ আগস্ট ২০২৬

এমপি হাসনাতের দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুঃখ প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে