গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

দীঘিনালায় ভরদ্বাজ মণি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ২১:২৩ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫৫ এএম ২০২৬
দীঘিনালায় ভরদ্বাজ মণি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর
ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনের নেতা ভরদ্বাজ মণি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনা ঘটেছে -ছবি সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনের নেতা ভরদ্বাজ মণি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার বাবুপাড়া এলাকায় শুক্রবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।

দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, বাবুপাড়া এলাকায় ভরদ্বাজ মণি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুরের খবর তারা পেয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি কে বা কারা এবং ঠিক কখন ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে বলে জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ।

শনিবার (২৯ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এন্টন চাকমার সই করা বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভরদ্বাজ মণি চাকমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার ঘটনা শুধু একটি স্থাপনা ধ্বংসের বিষয় নয়; এটি পার্বত্য চট্টগ্রামের আন্দোলনের ইতিহাসের ওপর আঘাত। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত এবং তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা জুপিটার চাকমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ হিসেবে ভরদ্বাজ মণি চাকমাকে স্মরণ করা হয়। তার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিবেদি ভেঙে দেওয়ার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

জুপিটার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক অধিকার আদায় ও অধিকার রক্ষার সংগ্রামের ইতিহাসে ভরদ্বাজ মণি চাকমার আত্মত্যাগ জুম্ম জনগণের কাছে গুরুত্বপূর্ণ। তার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিবেদি ভেঙে দেওয়া অত্যন্ত দুঃখজনক ও ক্ষোভের বিষয়।

একটি গণতান্ত্রিক সমাজে ঐতিহাসিক সংগ্রাম ও শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো স্বাভাবিক উল্লেখ করে তিনি দাবি করেন, স্মৃতিবেদি ভাঙার ঘটনা পাহাড়ের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ও জুম্ম জনগণের আবেগের ওপর আঘাতের শামিল। তার মতে, ঐতিহাসিক স্মারক ধ্বংস করে কোনো জাতি বা অঞ্চলের অধিকার আদায়ের আন্দোলন ও তার চেতনাকে স্তব্ধ করা সম্ভব নয়।

স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কারও সম্পৃক্ততার বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
১৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টো...

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না
১৬ অক্টোবর ২০২৬

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না

জামালপুরে বিমানমন্ত্রী

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়
১৬ অক্টোবর ২০২৬

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি ছড়ানোর পর ওয়াহিদ...

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে