গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

এমপি হাসনাতের দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২১:২৫ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:২৪ এএম ২০২৬
এমপি হাসনাতের দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার
ছবি

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ -ছবি সংগৃহীত

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করার পর ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে কওমি ছাত্র ঐক্য পরিষদের পাল্টা কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে জেলা শিল্পকলা একাডেমিতে দলটির কর্মসূচি আয়োজনের অনুমতি নিয়ে প্রশাসনের আপত্তি থাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন হাসনাত। তার বক্তব্যের প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল করে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

বিক্ষোভ থেকে হাসনাত আবদুল্লাহকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে শনিবার দুপুরে হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করে তিনি জানান, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চাওয়াই তার বক্তব্যের উদ্দেশ্য ছিল। তবে বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় তিনি দুঃখিত।

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের প্রসঙ্গে হাসনাত বলেন, গভীর রাতে উচ্চশব্দে গান-বাজনার কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছিল। শিক্ষার্থীরা শব্দ কমানোর অনুরোধ করেছিল, অনুষ্ঠান বন্ধের দাবি জানায়নি। এ ছাড়া নৌকাবাইচ বন্ধের ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার পরিবর্তে সিলেটে ঘটেছিল এবং সংসদে সম্পূরক প্রশ্ন করার সময় ভুলবশত তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাম বলেছিলেন বলেও জানান।

হাসনাতের দুঃখ প্রকাশের পর কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের পাল্টা কর্মসূচি প্রত্যাহার করে।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, জাতীয় নাগরিক পার্টি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানিয়েছিল। রাজনৈতিক সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়নি। শিল্পকলা একাডেমি রাজনৈতিক অনুষ্ঠানের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া যায় না। কওমি ছাত্রদের কর্মসূচির জন্যও প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি বলে জানান তিনি।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান বলেন, তারা শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক অনুষ্ঠান করার কথা জানিয়েছিলেন এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

দলটির সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ বলেন, পূর্বঘোষিত সমন্বয় সভা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষক গণপতির পরিবার হত্যায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
২৯ আগস্ট ২০২৬

শিক্ষক গণপতির পরিবার হত্যায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

পুলিশের তদন্তে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির, আসামিদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত আইনজীবীদের

আগামী গ্রীষ্মে কমবে বিদ্যুৎ ঘাটতি: প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬

আগামী গ্রীষ্মে কমবে বিদ্যুৎ ঘাটতি: প্রতিমন্ত্রী

আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্র...

প্রতারণার মামলায় স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস গ্রেফতার
২৯ আগস্ট ২০২৬

প্রতারণার মামলায় স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস গ্রেফতার

চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের নিয়ে...

মীরসরাই ও রাউজানে সড়ক দুর্ঘটনায় তিন বাইক আরোহী নিহত
২৯ আগস্ট ২০২৬

মীরসরাই ও রাউজানে সড়ক দুর্ঘটনায় তিন বাইক আরোহী নিহত

চট্টগ্রামের মীরসরাই ও রাউজানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত দুজন সম্পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে