গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কারের পক্ষে শিবির

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৪১ এএম ২০২৬
ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কারের পক্ষে শিবির
ছবি

ছবি সংগৃহীত

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ না করে তা সংস্কারের পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও আচরণবিধির আওতায়। তবে কোনো শিক্ষার্থীকে জোর করে রাজনৈতিক দলের স্বার্থে মিছিল-মিটিংয়ে নেওয়া যাবে না।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত ‘ফ্রেশার রিসেপশন অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন নূরুল ইসলাম সাদ্দাম।

ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেওয়ার প্রসঙ্গে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় রাজনীতি বাদ দিলে তো এই প্রোগ্রামটা আপনাদের জন্য কেউ করতে পারত না। এগুলো বাদ দেওয়া ঠিক না।’

ছাত্ররাজনীতির সংস্কারের প্রয়োজনীয়তা বোঝাতে তিনি বলেন, ‘মাথাব্যথা হয়েছে, মাথা কেটে দিলে তো আপনার অস্তিত্বই থাকবে না। তো মাথাটা রেখে কীভাবে এটাকে সংস্কার করা যায়, সেই চিন্তাটা করা উচিত।’

ছাত্ররাজনীতির ধরন নিয়ে শিবির সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজস্ব আচরণবিধি থাকা উচিত। তাঁর ভাষায়, ‘ইউনিভার্সিটিতে একটা কোড অব কন্ডাক্ট থাকা উচিত। ইউনিভার্সিটির নিজস্ব পলিসির আন্ডারে ইউনিভার্সিটিতে পলিটিক্স চলা উচিত।’

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রশিবির প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ্ববিদ্যালয় হবে মূল্যবোধের অভিন্ন ক্ষেত্র। প্রতিটি রাজনৈতিক ছাত্রসংগঠন তাদের আদর্শ শিক্ষার্থীদের সামনে তুলে ধরবে। শিক্ষার্থীরা সেই আদর্শ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন।

তবে কোনো শিক্ষার্থীকে জোর করে কোনো রাজনৈতিক দল বা ‘মাদার পার্টির’ স্বার্থ বাস্তবায়নে মিছিল-মিটিংয়ে নেওয়ার বিরোধিতা করেন তিনি।

গণরুম-গেস্টরুমের বিরোধিতা
ক্যাম্পাসে ‘গণরুম’ ও ‘গেস্টরুম’ সংস্কৃতির কঠোর বিরোধিতা করে শিবির সভাপতি বলেন, ‘কখনোই গণরুম এবং গেস্টরুম চালু করা যাবে না। যারা চালু করবে, সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে।’

এক শিক্ষার্থী প্রশ্ন করেন, ক্যাম্পাসে লেজুড়বৃত্তির রাজনীতি থাকলে নির্বাচিত প্রতিনিধি নিজ দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবেন কি না। জবাবে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, যার যার আদর্শ বাস্তবায়ন করা স্বাভাবিক। তবে তা অবশ্যই ক্যাম্পাসের স্বার্থে হতে হবে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতার পোস্টার ক্যাম্পাসে সাঁটানো যাবে না। কোনো রাজনৈতিক দলের নেতা ক্যাম্পাসে এলে তাঁর নামে স্লোগানও দেওয়া যাবে না।

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিতর্ক
জুলাই আন্দোলনের সময় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে শিবিরের অবস্থান প্রসঙ্গেও কথা ওঠে অনুষ্ঠানে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের দাবি করেছিলেন, জুলাই আন্দোলনের সময় ছাত্রশিবির নেতা এস এম ফরহাদ আন্দোলনের নয় দফার একটি দাবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়টি যুক্ত করতে চেয়েছিলেন।

আব্দুল কাদেরের ভাষ্য অনুযায়ী, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি ফরহাদ সপ্তম দফায় ‘ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ’ করার দাবি যুক্ত করতে চেয়েছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা ও বিতর্ক হয়। পরে দাবিটি ‘দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ’ করার ভাষায় চূড়ান্ত করা হয়।

আবাসন সংকট নিয়ে প্রশ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিয়েও কথা বলেন নূরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কারা হলে থাকেন, সে বিষয়ে হাত তুলতে বলেন তিনি। এরপর দীর্ঘ সময়েও বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের সমাধান না হওয়ায় প্রশ্ন তোলেন।

তিনি বলেন, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করে হলে একটি আসন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬০ বছরেও কেন সক্ষম হলো না, তার জবাব থাকা উচিত।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট মায়ের পেট ছেড়ে এই ইউনিভার্সিটিতে মেধার ভিত্তিতে চান্স পাওয়ার পরে কেন তার নিরাপত্তা নিশ্চিত করে হলে একটা সিট বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬০ বছরে দিতে পারবে না-এর জবাব কী আছে? এটা আমাদের এই শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জা।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের দুর্বলতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিবির সভাপতি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দেশে আরো অন্তত ৪০ থেকে ৪৫টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সেখানে শিক্ষক নিয়োগ সম্ভব হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের যে দুর্বলতা রয়েছে, তা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 
সানা/আপ্র/২৯/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে বাড়ছে নতুন সুযোগ
২৬ আগস্ট ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে বাড়ছে নতুন সুযোগ

চীনের গুয়াংজুর সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে’ বাংলাদেশ...

প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে সুখবর
২৬ আগস্ট ২০২৬

প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে সুখবর

দীর্ঘদিন আইনি জটিলতায় আটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক ‍শূন্যপদ। বিপুলস...

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
২৫ আগস্ট ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্য...

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
২৪ আগস্ট ২০২৬

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- এ পরীক্ষা শুরু হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে