গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

হামের উপসর্গে আরো তিন মৃত্যু, আক্রান্ত ৯৪৩

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:২৪ এএম ২০২৬
হামের উপসর্গে আরো তিন মৃত্যু, আক্রান্ত ৯৪৩
ছবি

ফাইল ছবি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৮৬ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরো ৫৭ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত ৫৭ জনসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৮৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

চিকিৎসা ব্যবস্থায় যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠছে
২৯ আগস্ট ২০২৬

চিকিৎসা ব্যবস্থায় যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠছে

স্বাস্থ্য প্রতিদিন===

পা ফোলার নেপথ্যে থাকে হৃদরোগসহ জটিল শারীরিক সমস্যা
২৮ আগস্ট ২০২৬

পা ফোলার নেপথ্যে থাকে হৃদরোগসহ জটিল শারীরিক সমস্যা

স্বাস্থ্য প্রতিদিন===

হামের উপসর্গে আরো পাঁচ মৃত্যু, হাসপাতালে ৫ হাজার ১৬
২৮ আগস্ট ২০২৬

হামের উপসর্গে আরো পাঁচ মৃত্যু, হাসপাতালে ৫ হাজার ১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়ে...

দৈনন্দিন স্বাস্থ্যকে প্রভাবিত করে থাইরয়েড সমস্যা
২৭ আগস্ট ২০২৬

দৈনন্দিন স্বাস্থ্যকে প্রভাবিত করে থাইরয়েড সমস্যা

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে