গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আগস্টে চাঁদে আছড়ে পড়বে স্পেসএক্স রকেটের অংশ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:১২ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৯ এএম ২০২৬
আগস্টে চাঁদে আছড়ে পড়বে স্পেসএক্স রকেটের অংশ
ছবি

সিমুলেটরে পাওয়া তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, এই আঘাত থেকে খুব বড় কোনো প্রভাব বা বিপর্যয় হবে না -ছবি স্পেসএক্স

মহাকাশে নিয়ন্ত্রণহীনভাবে ভেসে থাকা স্পেসএক্সের একটি রকেটের অংশ আগামী আগস্টে চাঁদের বুকে আছড়ে পড়তে যাচ্ছে। প্রায় চার হাজার কেজি ওজনের এই মহাকাশ ধ্বংসাবশেষের বিরল আঘাতের দৃশ্য সরাসরি পর্যবেক্ষণের প্রস্তুতি নিচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৫ আগস্ট ভোর আনুমানিক ২টা ৩৫ মিনিটে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের ওপরের অংশটি চাঁদের ‘আইনস্টাইন ক্রেটার’ নামের গর্তের কাছে আছড়ে পড়তে পারে।

মহাকাশে বস্তুটির গতিপথ বিশ্লেষণ করে এ তথ্য প্রথম নিশ্চিত করেন ‘প্রজেক্ট প্লুটো’ নামের জনপ্রিয় ডেস্কটপ প্ল্যানেটেরিয়াম সফটওয়্যারের নির্মাতা বিল গ্রে। তিনি রকেটটির কক্ষপথ ও গতিপথের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আগেই এর চাঁদে আঘাতের সম্ভাবনা জানিয়েছিলেন।

জানা গেছে, চাঁদে আছড়ে পড়তে যাওয়া রকেটের অংশটি স্পেসএক্সের ‘ফায়ারফ্লাই ব্লু ঘোস্ট’ মিশনের সঙ্গে যুক্ত। ২০২৫ সালের ১৫ জানুয়ারি উৎক্ষেপণ করা ওই মিশনে ফ্যালকন ৯ রকেটটি ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট চন্দ্রযান এবং জাপানের আইস্পেস প্রতিষ্ঠানের হাকুতো-আর চন্দ্রযানকে মহাকাশে পৌঁছে দিয়েছিল।

নির্দিষ্ট কক্ষপথে চন্দ্রযানগুলো স্থাপনের পর রকেটটির জ্বালানি শেষ হয়ে যায়। ফলে এটি পৃথিবীতে ফিরে আসতে পারেনি। এরপর দীর্ঘ সময় ধরে মহাকাশে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকে রকেটের ওই অংশ।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ধ্বংসাবশেষটির দৈর্ঘ্য প্রায় ৩৯ ফুট এবং প্রস্থ প্রায় ১৩ ফুট। এর ওজন প্রায় চার হাজার কেজি। চাঁদের দিকে এটি ঘণ্টায় প্রায় পাঁচ হাজার ৪০০ মাইল গতিতে ধাবিত হচ্ছে।

তবে এই আঘাতে চাঁদের বড় কোনো ক্ষতি বা বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন গবেষকেরা। বিল গ্রে ও তাঁর সহকর্মীদের গবেষণা অনুযায়ী, কম্পিউটার সিমুলেশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আঘাতের প্রভাব সীমিত থাকবে।

গবেষকেরা বলছেন, চাঁদে আছড়ে পড়া অনেক প্রাকৃতিক গ্রহাণুর তুলনায় রকেটটির আকার বড় হলেও এর ভেতরের অংশ অনেকটাই ফাঁপা এবং গতিও তুলনামূলকভাবে কম। ফলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা নেই।

তবে মহাকাশ গবেষণার জন্য ঘটনাটিকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এটি হবে মানুষের তৈরি কোনো বস্তুর চাঁদের পৃষ্ঠে আঘাতের ঘটনা সরাসরি পর্যবেক্ষণের বিরল সুযোগ। এর মাধ্যমে চাঁদে আঘাতের পর ধূলা ও গ্যাসের বিস্তার, মহাকাশ বর্জ্যের প্রভাব এবং ভবিষ্যৎ মহাকাশ অভিযানে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে নতুন তথ্য পাওয়া যেতে পারে।

বিজ্ঞানীদের মতে, যেসব এলাকায় ওই সময় চাঁদ আকাশে দৃশ্যমান থাকবে এবং রাতের অন্ধকার থাকবে, সেখান থেকে ঘটনাটি পর্যবেক্ষণের সম্ভাবনা বেশি। বিশেষ করে দক্ষিণ আমেরিকা ও উত্তর আফ্রিকার কিছু অঞ্চল থেকে এটি দেখার সুযোগ থাকতে পারে।

এ ছাড়া উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের কিছু দূরবর্তী অঞ্চল থেকেও জ্যোতির্বিজ্ঞানীরা এ বিরল মহাজাগতিক দৃশ্য পর্যবেক্ষণ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ফিজ ডটঅর্গ
সানা/আপ্র/২৪/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন
০৬ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের উত্থানে বিশ্বে শতকোটিপতির সংখ্যা বেড়ে রেকর্ড ৩৭৯৫ জন

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বেড়েছে। এর ফলে ২০২৫ সালে বিশ্বে শতকোটিপতির...

জি২০ বৈঠকে এআই নিয়ন্ত্রণ শিথিলের আহ্বান যুক্তরাষ্ট্রের
০২ সেপ্টেম্বর ২০২৬

জি২০ বৈঠকে এআই নিয়ন্ত্রণ শিথিলের আহ্বান যুক্তরাষ্ট্রের

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে নতুন করে বিস্তৃত আইন না করে প্রযুক্তিটির কারণে তৈরি হওয়া নির্দিষ্ট নত...

নাসার নতুন টেলিস্কোপে মিলতে পারে মহাবিশ্বের রহস্যের উত্তর
৩১ আগস্ট ২০২৬

নাসার নতুন টেলিস্কোপে মিলতে পারে মহাবিশ্বের রহস্যের উত্তর

মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির প্রকৃতি উন্মোচনের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে