গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে অনুমোদনহীন মানচিহ্ন ব্যবহারে বেকারি কারখানায় জরিমানা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৪ এএম ২০২৬
ঘোড়াঘাটে অনুমোদনহীন মানচিহ্ন ব্যবহারে বেকারি কারখানায় জরিমানা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানা থেকে বিভিন্ন বেকারি সামগ্রী জব্দ করা হয়। বৈধ অনুমোদন ছাড়াই পণ্যের প্যাকেটে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ প্রতিষ্ঠানের মানচিহ্ন ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং নোংরা পরিবেশে পণ্য সংরক্ষণের অভিযোগে এ জরিমানা করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দামোদরপুর শৌলা এলাকায় অবস্থিত আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেড নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত কারখানার উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করে। এ সময় দেখা যায়, বৈধ অনুমোদন না থাকলেও বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেটে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ প্রতিষ্ঠানের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, রুটি, কেক, পেটিসসহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল।

অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ প্রতিষ্ঠান আইন, ২০১৮-এর ৩০ ধারায় আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেডকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানের সময় কারখানা থেকে বিভিন্ন বেকারি মালামালও জব্দ করা হয়।

অভিযানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন কাউসার শেখ। এ সময় দিনাজপুর জেলা বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ প্রতিষ্ঠানের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামীম আজাদ বকুল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন কাউসার শেখ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সানা/কেএমএএ/আপ্র/৯/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

গ্যাস-সংকট মোকাবিলায় ১৫০ কূপ ও নতুন এলএনজি টার্মিনাল
০৯ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-সংকট মোকাবিলায় ১৫০ কূপ ও নতুন এলএনজি টার্মিনাল

সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী

বৃষ্টির পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, চলছে মশক নিধন অভিযান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টির পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, চলছে মশক নিধন অভিযান

বৃষ্টির পর চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি সেপ্টেম্বরের প্রথম সাত দিনেই জেলায় ডেঙ্গু আক্...

ফুলতলায় মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত
০৯ সেপ্টেম্বর ২০২৬

ফুলতলায় মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

খুলনার ফুলতলা ইউনিয়ন পরিষদ হলরুমে মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে