গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদে শিক্ষার্থী ও স্বজনকে নির্যাতনের অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০২ এএম ২০২৬
অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদে শিক্ষার্থী ও স্বজনকে নির্যাতনের অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মার্কশিট তুলতে গিয়ে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা দাবির প্রতিবাদ করায় এক শিক্ষার্থী ও তার স্বজনকে শ্রেণিকক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেও দীর্ঘদিন কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দুপুরে মোছা. রিজু মনি এসএসসি ও এইচএসসির মার্কশিট তুলতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যান। এ সময় সরকারি নির্দেশনা ছাড়াই তার কাছে ৪০০ টাকা দাবি করা হয়। অতিরিক্ত টাকা দাবির আইনি ভিত্তি জানতে চাইলে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদের নির্দেশে ১২ থেকে ১৪ জন লোক রিজু মনির দেবরকে জোরপূর্বক একটি খালি শ্রেণিকক্ষে নিয়ে দরজা বন্ধ করে এলোপাতাড়ি মারধর করেন। তাকে রক্ষা করতে গেলে শিক্ষার্থী রিজু মনিকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগীদের দাবি, চিকিৎসকের দেওয়া পত্রেও শারীরিক নির্যাতনের বিষয়টি উল্লেখ রয়েছে। হামলাকারীরা তাদের মুঠোফোন কেড়ে নিয়ে ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টা করেন এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী রিজু মনি বলেন, ‘কোনো রসিদ ছাড়া ৪০০ টাকা চাওয়ার কারণ জানতে চাওয়াই কি আমাদের অপরাধ ছিল? আমার দেবরকে শ্রেণিকক্ষে আটকে রক্তাক্ত করা হয়েছে, আমাকেও লাঞ্ছিত করা হয়েছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। বিচার না পেয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

সানা/কেএমএএ/আপ্র/৯/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

গ্যাস-সংকট মোকাবিলায় ১৫০ কূপ ও নতুন এলএনজি টার্মিনাল
০৯ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-সংকট মোকাবিলায় ১৫০ কূপ ও নতুন এলএনজি টার্মিনাল

সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী

বৃষ্টির পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, চলছে মশক নিধন অভিযান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টির পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, চলছে মশক নিধন অভিযান

বৃষ্টির পর চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি সেপ্টেম্বরের প্রথম সাত দিনেই জেলায় ডেঙ্গু আক্...

ঘোড়াঘাটে অনুমোদনহীন মানচিহ্ন ব্যবহারে বেকারি কারখানায় জরিমানা
০৯ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে অনুমোদনহীন মানচিহ্ন ব্যবহারে বেকারি কারখানায় জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বেকারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে