গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে কিছু খাবার

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:০৬ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ২২:১৩ এএম ২০২৬
শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে কিছু খাবার
ছবি

ছবি সংগৃহীত

আমাদের অনেকেরই আয়রনের অভাব অন্যতম সাধারণ পুষ্টিজনিত সমস্যা। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বেশির ভাগ সময় আয়রন সাপ্লিমেন্ট সবচেয়ে বেশি প্রেসক্রাইব করেন। কিন্তু আমাদের শরীর প্রতিটি ট্যাবলেটের আয়রনের মাত্র একটি অংশ শোষণ করে- যা প্রায়ই ২০ শতাংশেরও কম এবং এর পরিমাণ অনেকাংশে নির্ভর করে আমাদের পেটে আর কী আছে, এর ওপর। সাপ্লিমেন্ট গ্রহণের আগে ও পরে আমরা যে খাবার ও পানীয় গ্রহণ করি, তা এর কার্যকারিতা দ্রুত বাড়িয়ে দিতে পারে বা কমিয়েও দিতে পারে। কিছু খাবার আছে- যেগুলো এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। তা হলো-
ভিটামিন সি আয়রনের সেরা বন্ধু: ভিটামিন সি আয়রনকে এমন একটি রূপে রূপান্তরিত করে যা অন্ত্র আরও সহজে শোষণ করতে পারে, এবং এই দুটি একসঙ্গে গ্রহণ করলে একটি ডোজ থেকে আপনার আয়রন গ্রহণের পরিমাণ দ্রুত বাড়তে পারে, বিশেষ করে উদ্ভিদ-ভিত্তিক খাবার থেকে- যেখানে আয়রন শোষণ করা কঠিন। সবচেয়ে সহজ উপায় হলো আয়রন ট্যাবলেটটি এক গ্লাস লেবুর শরবত বা কমলার রসের সঙ্গে মিশিয়ে খাওয়া।  আপনি যদি খাবার পছন্দ করেন, তাহলে খাবারের সঙ্গে কয়েক টুকরো আমলকী, এক মুঠো পেয়ারা বা একপাশে টমেটো ও ক্যাপসিকাম খেলেও একই কাজ হয়। সময়টা গুরুত্বপূর্ণ। ভিটামিন সি তখনই সাহায্য করে- যখন এটি আয়রনের সঙ্গে একই সময়ে অন্ত্রে পৌঁছায়। তাই এটিকে একই খাবার বা পানীয়ের অংশ হতে হবে, এমন কিছু নয় যা আপনি এক ঘণ্টা আগে খেয়েছেন।
আয়রন ট্যাবলেটের সঙ্গে খাওয়ার জন্য ভিটামিন ‘সি’র উৎস: আমলকী সহজলভ্য ভিটামিন ‘সি’র অন্যতম সেরা উৎস। পেয়ারা সহজলভ্য ও দামেও কম। লেবুর রস খাবারের ওপর বা পানিতে চিপে মিশিয়ে নিলেই যথেষ্ট। টমেটো ও লাল বা হলুদ ক্যাপসিকামও সহায়ক হতে পারে। ধনিয়া পাতা বা কাঁচা মরিচ। খালি পেটে আয়রন সবচেয়ে ভালোভাবে শোষিত হয়; বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই পানি ও ভিটামিন সি যুক্ত কোনো খাবারের সঙ্গে। যদি এতে আপনার অস্বস্তি হয় এবং বমি বমি ভাব এবং পেটে মোচড় দেওয়া সাধারণ ব্যাপার হয়ে থাকে, তাহলে এটি অল্প ও হালকা খাবারের সঙ্গে গ্রহণ করুন। এই খাবারে ভিটামিন সি যুক্ত করুন এবং দুগ্ধজাত খাবার, চা ও ভারী শস্যজাতীয় খাবার এড়িয়ে চলুন। এক বাটি পেঁপে বা টমেটোর স্ক্র্যাম্বল এক্ষেত্রে বেশ কার্যকর। সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করুন। কারণ আয়রন কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে।
আপনি যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্টও গ্রহণ করেন, তাহলে দুটির মধ্যে অন্তত দুই ঘণ্টার ব্যবধান রাখুন। একসঙ্গে গ্রহণ করলে ক্যালসিয়াম ও আয়রন শোষণের জন্য প্রতিযোগিতা করে। তাই এগুলো আলাদা রাখলে প্রতিটি শরীরে ভালোভাবে শোষিত হতে পারে।

সূত্র: অনলাইন

কেএমএএ/আপ্র/১৮.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু
২৫ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান...

ডায়াবেটিস দিবস উপলক্ষে এনডিফের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
২৫ নভেম্বর ২০২৬

ডায়াবেটিস দিবস উপলক্ষে এনডিফের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ডায়াবেটিসকে ‘মাদার অব অল ডিজিজেস’ বা ‘সর্বরোগের জননী’ উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন- অনিয়ন্ত্...

ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
২৫ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরি...

রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখতে যেসব খাবার খাবেন
২৫ নভেম্বর ২০২৬

রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখতে যেসব খাবার খাবেন

শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে রক্তের লাল কণিকায় থাকা হিমো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে